hadith book logo

প্রতিবেশীর হক

লেখকঃ জাকেরুল্লাহ আবুল খায়ের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৫

অমুসলিম প্রতিবেশীর হক:

ইসলাম মুসলিম প্রতিবেশীর ব্যাপারে যেভাবে গুরুত্ব দিয়েছেন, অনুরূপভাবে অমুসলিম প্রতিবেশীর ব্যাপারেও এভাবে গুরুত্ব দিয়েছেন। অমুসলিম হওয়ার কারণে, তার প্রতি কোনো প্রকার বৈষম্য ইসলাম দেখাননি। সুতরাং, প্রতিবেশীর যেভাবে অধিকার ও হক রয়েছে, অমুসলিম প্রতিবেশীরও অনুরূপ হক ও অধিকার রয়েছে।

عَنْ مُجَاهِدٍ قَالَ : كُنْتُ عِنْدَ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو - وَغُلَامُهُ يَسْلُخُ شَاةً - فَقَالَ : يَا غُلَامُ، إِذَا فَرَغْتَ فَابْدَأْ بِجَارِنَا الْيَهُودِيِّ، فَقَالَ رَجُلٌ مِنَ الْقَوْمِ : الْيَهُودِيُّ أَصْلَحَكَ اللَّهُ؟ قَالَ : إِنِّي سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُوصِي بِالْجَارِ، حَتَّى خَشِينَا أَوْ رُئِينَا أَنَّهُ سَيُوَرِّثُهُ [ قال الشيخ الألباني ] : صحيح

মুজাহিদ রহ. বলেন, “একবার আমি আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু-এর কাছে ছিলাম। তার গোলাম একটি বকরীর চামড়া ছাড়াচ্ছিল। তখন তিনি বললেন, তোমার এ কাজ শেষ হলে সর্বপ্রথম আমাদের ইহুদী প্রতিবেশীকে দিবে। তখন এক ব্যক্তি বলল, আল্লাহ আপনার এসলাহ করুন। আপনি ইহুদীকে আগে দিতে বলছেন! তখন তিনি বললেন, (হাঁ) আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিবেশীর হকের বিষয়টি এত বেশি গুরুত্ব দিয়ে বলতে শুনেছি যে, আমাদের আশংকা হয়েছে বা মনে হয়েছে, প্রতিবেশীকে মিরাসের হকদার বানিয়ে দেওয়া হবে”। [আল আদাবুল মুফরাদ, বুখারী, হাদিস: ১২৮; শরহু মুশকিলিল আছার, তহাবী, হাদিস: ২৭৯২]