hadith book logo

প্রতিবেশীর হক

লেখকঃ জাকেরুল্লাহ আবুল খায়ের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭

এক- প্রতিবেশীর কষ্ট দূর করা:

এটি প্রতিবেশীর হকসমূহের অন্যতম। সাধারণত কাউকে কষ্ট দেওয়া এমনিতেই হারাম। কিন্তু কোনো প্রতিবেশীকে কষ্ট দেওয়া এটি আরও জঘন্যতম অপরাধ ও বেশি হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রতিবেশীকে কষ্ট দেয়ার ব্যাপারে আরও বেশি সতর্ক করে দিয়েছেন। তিনি বিভিন্নভাবে প্রতিবেশীকে কষ্ট দেয়ার বিষয়টি উল্লেখ করেছেন। যেমন, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

«والله لا يؤمن، والله لا يؤمن، والله لا يؤمن» . قيل : مَنْ يا رسول الله؟ قال : « مَن لا يأمن جاره بوائقه » .

““আল্লাহর শপথ সে মুমিন নয়! আল্লাহর শপথ সে মুমিন নয়!! আল্লাহর শপথ সে মুমিন নয়!!! সাহাবীরা জিজ্ঞেস করলেন, কে সেই লোক হে আল্লাহর রাসূল? রাসূ্লুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তির অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়”। [সহীহ বুখারী, হাদীস ৬০১৬] অনুরূপভাবে মহিলার হাদিস, যে সালাত আদায় করে, রোযা রাখে, কিন্তু তার মুখ খুব ধারালো। সে তার প্রতিবেশীকে কষ্ট দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বলেন, «لا خير فيها، هي في النار» “তার মধ্যে কোনো কল্যাণ নাই। সে জাহান্নামী”। [পূর্বে তাখরীজ গত হয়েছে।]