১
প্রতিবেশীর হক
লেখকঃ জাকেরুল্লাহ আবুল খায়ের • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৮
দুই- প্রতিবেশীর কষ্ট সহ্য করা:
এটি একটি উন্নত চরিত্র ও বড় মাপের আখলাক। কারণ, কাউকে কষ্ট দেওয়া হতে বিরত থাকার মানুষ অনেক পাওয়া যাবে। তবে অপরের নির্যাতন বা কারো কষ্ট সহ্য করার মত মানসিকতার মানুষ খুব কম পাওয়া যাবে। এ জন্য এটি একটি উন্নত গুণ এবং বিশেষ বৈশিষ্ট্য। আল্লাহ তা‘আলা বলেন,
﴿ٱدۡفَعۡ بِٱلَّتِي هِيَ أَحۡسَنُ ٱلسَّيِّئَةَۚ نَحۡنُ أَعۡلَمُ بِمَا يَصِفُونَ ٩٦ ﴾ [ المؤمنون : ٩٦ ] “যা উত্তম তা দিয়ে মন্দ প্রতিহত কর; তারা যা বলে আমি তা সম্পর্কে অধিক জ্ঞানী”। [সূরা আল-মুমিনুন, আয়াত: ৯৬]
আল্লাহ তা‘আলা আরও বলেন,
﴿وَلَمَن صَبَرَ وَغَفَرَ إِنَّ ذَٰلِكَ لَمِنۡ عَزۡمِ ٱلۡأُمُورِ ٤٣ ﴾ [ الشورى : ٤٣ ]
“আর যে ধৈর্যধারণ করে এবং ক্ষমা করে, তা নিশ্চয় দৃঢ়সংকল্পেরই কাজ”। [সূরা আশ-শুরা, আয়াত: ৪৩]
হাসান বসরী রহ. বলেন,
ليس حُسْنُ الجوار كفّ الأذى، حسن الجوار الصبر على الأذى
প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার তাকে কষ্ট দেওয়া হতে বিরত থাকা নয়, তার কষ্ট সহ্য করাই হল তার সাথে ভালো ব্যবহার।
وفي مسند الإمام أحمد رحمه الله عن أبي ذر رضى الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم : «إن الله عز وجل يحب ثلاثة، ويبغض ثلاثة»، وذكر في الثلاثة الذين يحبهم : «رجل كان له جار سوء يؤذيه فيصبر على أذاه حتى يكفيه الله إياه بحياة أو موت» .
মুসনাদে আহমদে আবু যর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তা‘আলা তিন ব্যক্তিকে ভালোবাসেন এবং তিন ব্যক্তিকে অপছন্দ করেন। তাদের মধ্যে এক ব্যক্তি সে যার একজন মন্দ প্রতিবেশী ছিল যে তাকে সব সময় কষ্ট দিত এবং তার কষ্টের উপর লোকটি ধৈর্য ধরছিল যতদিন পর্যন্ত আল্লাহ তা‘আলা তাদের মধ্যে জীবন মৃত্যুর ফায়সালা না করেন”। [বাইহাকী সুনানুল কুবরা, হাদিস: ১৮৫০১]