hadith book logo

প্রতিবেশীর হক

লেখকঃ জাকেরুল্লাহ আবুল খায়ের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৩

দরিদ্র প্রতিবেশীর হক:

আর প্রতিবেশী যদি দরিদ্র হয় তাহলে এ বিষয়ে তার হক আরও বেশি। কারণ দরিদ্রকে খানা খাওয়ানো যেমন অনেক সওয়াবের কাজ তেমনি দরিদ্রকে খানা না-খাওয়ানো জাহান্নামে যাওয়ার একটি বড় কারণ। কুরআন মজীদে ‘ছাকার’ নামক জাহান্নামে যাওয়ার কারণ হিসেবে নামায না পড়ার বিষয়টির সাথে সাথে দরিদ্রকে খানা না খাওয়ানোও গুরুত্ব সহকারে উল্লেখিত হয়েছে। আল্লাহ তা‘আলা বলেন,

﴿ مَا سَلَكَكُمۡ فِي سَقَرَ ٤٢ قَالُواْ لَمۡ نَكُ مِنَ ٱلۡمُصَلِّينَ ٤٣ وَلَمۡ نَكُ نُطۡعِمُ ٱلۡمِسۡكِينَ ٤٤ ﴾ [ المدثر : ٤٢، ٤٤ ]

(জাহান্নামীকে জিজ্ঞেস করা হবে) (অর্থ) “কোন বিষয়টি তোমাদেরকে ‘ছাকার’ নামক জাহান্নামে ঠেলে দিয়েছে? (তারা উত্তরে বলবে) আমরা নামায পড়তাম না এবং দরিদ্রকে খানা খাওয়াতাম না”। [সূরা মুদ্দাছ্ছির, আয়াত: ৪২-৪৪)]

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

« ما آمن بي من بات شبعان وجاره جائع إلى جنبه وهو يعلم به »

“ঐ ব্যক্তি মুমিন নয় যে পেট পুরে খায় অথচ তার পাশের প্রতিবেশী না খেয়ে থাকে এবং সে তার সম্পর্কে জানে”। [মুসনাদে আবু ইয়ালা, হাদিস: ২৬৯৯; ইমাম বুখারির আল-আদাবুল মুফরাদ, হাদিস: ১২৮]

অপর একটি হাদিসে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

«الصَّدَقَةُ عَلَى الْمِسْكِينِ صَدَقَةٌ، وَعَلَى ذِي الرَّحِمِ صدقة وصلة» ( أخرجه النسائي حديث سلمان بن عامر ) .

“মিসকিনকে দান করা সদকা, আর আত্মীয় স্বজনকে দান করা সদকা ও আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা”। [তাবরানী, হাদিস: ৪৭২৩]