hadith book logo

প্রতিবেশীর হক

লেখকঃ জাকেরুল্লাহ আবুল খায়ের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৭

মন্দ প্রতিবেশী থেকে আল্লাহর নিকট পানাহ চাওয়া:

মন্দ প্রতিবেশী থেকে আমরা আল্লাহর কাছে পানাহ চাই। কারণ একজন মন্দ প্রতিবেশী সাধারণ জীবনযাত্রাকে ব্যাহত করবে বা আমাকেও মন্দের দিকে নিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

«تَعَوَّذُوا بِاللَّهِ، مِنْ جَارِ السَّوْءِ فِي دَارِ الْمُقَامِ، فَإِنَّ جَارَ الْبَادِيَةِ يَتَحَوَّلُ عَنْكَ»

“তোমরা অবস্থানস্থলের মন্দ প্রতিবেশী থেকে আল্লাহর কাছে পানাহ চাও; কারণ মরু অঞ্চলের অস্থায়ী প্রতিবেশী পরিবর্তিত হয় (কিন্তু অবস্থানস্থলের প্রতিবেশী সেরূপ নয়)”। [সুনানে কুবরা, হাদিস: ৫৫০২; শুআবুল ঈমান, বায়হাকী, হাদিস: ৯১০৬]