hadith book logo

জান্নাতী রমণী

লেখকঃ মুহাঃ আবদুল্লাহ্‌ আল কাফী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৫

স্বামীর অনুগ্রহের অস্বীকার করাঃ

নবী (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এরশাদ করেনঃ কিয়ামত দিবসে আল্লাহ ঐ নারীর প্রতি দৃষ্টিপাত করবেন না যে নিজ স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করে না। অথচ স্বামী থেকে সে স্বয়ং সম্পূর্ণ হতেই পারে না । [. নাসাঈ, সিলসিলা ছহীহা- হা/২৮৯]

অন্য এক হাদীছে বর্ণিত হয়েছে নবী (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন,

وَرَأَيْتُ النَّارَ فَلَمْ أَرَ كَالْيَوْمِ مَنْظَرًا قَطُّ وَرَأَيْتُ أَكْثَرَ أَهْلِهَا النِّسَاءَ قَالُوا بِمَ يَا رَسُولَ اللَّهِ قَالَ بِكُفْرِهِنَّ قِيلَ أَيَكْفُرْنَ بِاللَّهِ قَالَ بِكُفْرِ الْعَشِيرِ وَبِكُفْرِ الإِحْسَانِ لَوْ أَحْسَنْتَ إِلَى إِحْدَاهُنَّ الدَّهْرَ ثُمَّ رَأَتْ مِنْكَ شَيْئًا قَالَتْ مَا رَأَيْتُ مِنْكَ خَيْرًا قَطُّ “

আমি জাহান্নাম দেখেছি কিন্তু আজকের মত ভয়ানক অবস্থায় কখনো দেখিনি। জাহান্নামের মধ্যে আমি নারীদেরকেই অধিকহারে দেখেছি।

লোকেরা প্রশ্ন করলঃ নারীদের বেশীর ভাগ জাহান্নামে যাওয়ার কারণ কি?

তিনি বললেনঃ তাদের কুফরীর (নাফরমানীর) কারণে।

তারা আরয করলঃ নারীরা কি আল্লাহর সাথে কুফরী করে?

তিনি বললেনঃ তারা স্বামীর সাথে কুফরী করে। অর্থাৎ তার অনুগ্রহের কৃতজ্ঞতা না করে তা অস্বীকার করার কারণে অধিকহারে জাহান্নামে যায়। তুমি দেখবে তাদের কারো সাথে সারা জীবন করুণা ও অনুগ্রহের আচরণ করার পর যদি সে তোমার নিকট সামান্য কোন ত্রুটি দেখতে পায়, তাহলে বলে ফেলবে, আপনার নিকট থেকে কখনো কোন উপকার পেলাম না । [. আবদুল্লাহ্ বিন আববাস (রাঃ) কর্তৃক বর্ণিত, বুখারী, অধ্যায়, বিবাহ্ হা/৪৭৯৮। মুসলিম, অধ্যায়ঃ চন্দ্রগ্রহণের নামায, হা/১৫১২।] (আপনার সংসারে আসার পর থেকে দুঃখেই আমার দিন যাচ্ছে।)