hadith book logo

জান্নাতী রমণী

লেখকঃ মুহাঃ আবদুল্লাহ্‌ আল কাফী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২২

স্বামীর অনুমতি না নিয়ে তার গৃহ থেকে বাইরে যাওয়াঃ

নারীর প্রাসাদ ও তাজমহল হচ্ছে তার স্বামী গৃহ- যেখানে সে দাম্পত্য সংসার অতিবাহিত করবে। একান্ত প্রয়োজন ছাড়া গৃহ থেকে বের হবে না। আল্লাহ তাহআলা পবিত্র কুরআনে এরশাদ করেন,

وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ “

তোমরা নিজেদের গৃহেই অবস্থান কর । [. সূরা আহযাব- ৩৩]

এই আয়াতের তাফসীরে ইবনু কাছীর (রহঃ) বলেন, নারী স্বামী গৃহেই অবস্থান করবে বিনা প্রয়োজনে গৃহ থেকে বের হবে না। যেহেতু স্বামীর আনুগত্য করা নারীর জন্য ওয়াজিব তাই তার গৃহ থেকে তার অনুমতি বেতিরেকে বাইরে যাওয়া জায়েয নয়। [. তাফসীর ইবনু কাছীর- ৩/৭৬৮]