১
জান্নাতী রমণী
লেখকঃ মুহাঃ আবদুল্লাহ্ আল কাফী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩০
পর্দা নারীর আবরণ:
রাসূলুল্লাহ্ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন: নিশ্চয় আল্লাহ্ লজ্জাশীল গোপনকারী। তিনি লজ্জা ও গোপনীয়তা পসন্দ করেন । (নাসাঈ) তিনি আরো বলেন: যে নারী নিজ গৃহ ব্যতীত অন্যের গৃহে গিয়ে স্বীয় পোষক খুলবে, সে আল্লাহ্ ও তার মাঝের পর্দা ছিঁড়ে ফেলবে । [. তিরমিযী, আবু দাউদ, ইবনু মাজাহ্, মুসনাদ আহমাদ, ছহীহ্ আল জামে হা/ ২৭০৮ ছহীহ তারগীব তারহীব ১৬৪-১৬৬।]