১
জান্নাতী রমণী
লেখকঃ মুহাঃ আবদুল্লাহ্ আল কাফী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৪৮
নারী-পুরুষকে নছীহত (কবিতা)
ওগো মাতা ওগো খালা ওগো আমার বোন
তোমাদের কথা কিছু শোন দিয়া মন।
যেই নারী পাঞ্জে গানা নামায পড়িবে
আর রামাযানের রোযা কভু না ছাড়িবে।
আর নিজ ইজ্জতের রাখিবে খেয়াল
স্বামী সেবা করে যাবে বাঁচে যত কাল।
তার জন্য জান্নাতের দ্বার খোলা হবে
সেই দ্বার দিয়ে ইচ্ছা, জান্নাত চলে যাবে।
আরো কিছু শোন ওগো ভালবাসা বোন
পুরুষের জন্য নারী অমূল্য রতন।
দুনিয়াতে যত ধন পুরুষের আছে
সব থেকে মূল্যবান নারী তার কাছে।
কিন্তু সেই নারী বটে নেক হওয়া চায়
ইহ-পরকালে তবে হবে সুখময়।
দুনিয়াতে জাহান্নাম বদ নারী যার
ইহ পরকাল তার হবে ছারখার।
কষা জুতা পরে চলা যত কষ্টকর
তার থেকে বেশী কষ্ট বদ নারী যার।
শোনরে স্ত্রী-জাতী, কোরআনের ফরমান
পুরুষে হাকিম কইল, রহিম রহমান।
কেননা পুরুষ জাতী, বহু কষ্ট করে
আহার ও পোশাক তোমায় দেয় জড়ো করে।
এহেন পুরুষ তুমি রাজি যে রাখিলে
মরিয়ে জান্নাতে যাবে হাদীছেতে বলে।
শোনরে পুরুষ জাতী, কোরআনে ফরমান
তোমাদের নারী যদি হয় নাফারমান।
বুঝাইয়া দেখ তারে নানান প্রকারে
না বুঝিলে বিছানাতে দেহ জুদা করে।
এ দুই উপায়ে যদি ঠিক নাহি হয়
আদরের মার তবে কিছু মারা চায়।
অযথা মারিলে মার, আল্লাহ নারাজ হইবে
ক্বিয়ামতের কোটে আল্লাহ্ হিসাব কষিবে।
মিয়া বিবি মিলে মিশে চালাবে সংসার
নইলে ইহ-পরকাল হবে ছারখার।
(সৌজন্যেঃ মাওলানা মোহাম্মাদ হোসাইন সালাফী রহঃ)
তোমাদের কথা কিছু শোন দিয়া মন।
যেই নারী পাঞ্জে গানা নামায পড়িবে
আর রামাযানের রোযা কভু না ছাড়িবে।
আর নিজ ইজ্জতের রাখিবে খেয়াল
স্বামী সেবা করে যাবে বাঁচে যত কাল।
তার জন্য জান্নাতের দ্বার খোলা হবে
সেই দ্বার দিয়ে ইচ্ছা, জান্নাত চলে যাবে।
আরো কিছু শোন ওগো ভালবাসা বোন
পুরুষের জন্য নারী অমূল্য রতন।
দুনিয়াতে যত ধন পুরুষের আছে
সব থেকে মূল্যবান নারী তার কাছে।
কিন্তু সেই নারী বটে নেক হওয়া চায়
ইহ-পরকালে তবে হবে সুখময়।
দুনিয়াতে জাহান্নাম বদ নারী যার
ইহ পরকাল তার হবে ছারখার।
কষা জুতা পরে চলা যত কষ্টকর
তার থেকে বেশী কষ্ট বদ নারী যার।
শোনরে স্ত্রী-জাতী, কোরআনের ফরমান
পুরুষে হাকিম কইল, রহিম রহমান।
কেননা পুরুষ জাতী, বহু কষ্ট করে
আহার ও পোশাক তোমায় দেয় জড়ো করে।
এহেন পুরুষ তুমি রাজি যে রাখিলে
মরিয়ে জান্নাতে যাবে হাদীছেতে বলে।
শোনরে পুরুষ জাতী, কোরআনে ফরমান
তোমাদের নারী যদি হয় নাফারমান।
বুঝাইয়া দেখ তারে নানান প্রকারে
না বুঝিলে বিছানাতে দেহ জুদা করে।
এ দুই উপায়ে যদি ঠিক নাহি হয়
আদরের মার তবে কিছু মারা চায়।
অযথা মারিলে মার, আল্লাহ নারাজ হইবে
ক্বিয়ামতের কোটে আল্লাহ্ হিসাব কষিবে।
মিয়া বিবি মিলে মিশে চালাবে সংসার
নইলে ইহ-পরকাল হবে ছারখার।
(সৌজন্যেঃ মাওলানা মোহাম্মাদ হোসাইন সালাফী রহঃ)