hadith book logo

আকীদা ও ফিক্হ [ ৩য় শ্রেণী ]

লেখকঃ অধ্যক্ষ মো. আনোয়ার হোসাইন মোল্লা, ড. মো. আনোয়ারুল কবীর, অধ্যাপক মো. নূরুল ইসলাম, ড. মো. মানজূরে ইলাহী, অধ্যাপক মো. নূরুল্লাহ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১

দ্বিতীয় পাঠ : আখিরাত

মানুষ মরণশীল। প্রত্যেক মানুষকেই মৃত্যু বরণ করতে হবে। তবে মৃত্যুই মানুষের শেষ কথা নয়। মৃত্যুর পর আরেকটি জীবন রয়েছে। যাকে আখিরাত বলা হয়।

বারযাখ বা কবরের জীবন হলো আখিরাতের প্রথম স্তর। মৃত্যুর পর প্রত্যেক মানুষের রূহকে আলমে বারযাখে রাখা হয়।

আল্লাহ তাআলার নির্দেশে একদিন এ পৃথিবী, গ্রহ, নক্ষত্র সব কিছু ধ্বংস হয়ে যাবে। তারপর সকল মানুষের রূহকে একদিন হাশরের ময়দানে একত্রিত করা হবে। তখন আল্লাহ তাআলা সকল মানুষের দুনিয়ার ভাল-মন্দ কাজের হিসাব নিবেন। যারা দুনিয়ায় ভাল কাজ করবে, আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। জান্নাত হলো চির সুখের স্থান। আর যারা দুনিয়ায় মন্দ কাজ করবে, আল্লাহ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। জাহান্নাম হলো ভয়ানক শাস্তির স্থান।

আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করা প্রত্যেক মুসলমানের উপর ফরয।

মৃত্যুর পরে আরেক জীবন

আখিরাত তার নাম

কাজের গুণে পাবে জান্নাত

নয়তো জাহান্নাম।