hadith book logo

আকীদা ও ফিক্হ [ ৩য় শ্রেণী ]

লেখকঃ অধ্যক্ষ মো. আনোয়ার হোসাইন মোল্লা, ড. মো. আনোয়ারুল কবীর, অধ্যাপক মো. নূরুল ইসলাম, ড. মো. মানজূরে ইলাহী, অধ্যাপক মো. নূরুল্লাহ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭

দ্বিতীয় অধ্যায় প্রথম পাঠ : ঈমান

ঈমানের পরিচয় :

ঈমান অর্থ বিশ্বাস করা। ইসলামের মূল বিষয়গুলো মনে প্রাণে বিশ্বাস করে মুখে স্বীকার করা এবং সে অনুযায়ী আমল করাকে ঈমান বলে।

ঈমানের মূল কথা হলো-

لاَ إِلٰهَ إِلاَّ اللهُ مُحَمَّدٌ رَسُولُ اللهِ

অর্থ : আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই। মুহাম্মদ (সা.) আল্লাহর রাসূল।

ঈমানের রোকন :

ঈমানের রোকন ৬টি :

১। আল্লাহর প্রতি বিশ্বাস

২। আখিরাতের প্রতি বিশ্বাস

৩। ফেরেশতাদের প্রতি বিশ্বাস

৪। আসমানী কিতাবসমূহের প্রতি বিশ্বাস

৫। নবী ও রাসূলগণের প্রতি বিশ্বাস

৬। তাকদীরের ভাল মন্দের প্রতি বিশ্বাস

آمَنْتُ بِاللهِ وَمَلاَئِكَتِه، وَكُتُبِه، وَرُسُلِه، وَالْيَوْمِ الآخِرِ وَالْقَدْرِ خَيْرِه، وَشَرِّه، مِنَ اللهِ تَعَالٰى .