hadith book logo

আকীদা ও ফিক্হ [ ৩য় শ্রেণী ]

লেখকঃ অধ্যক্ষ মো. আনোয়ার হোসাইন মোল্লা, ড. মো. আনোয়ারুল কবীর, অধ্যাপক মো. নূরুল ইসলাম, ড. মো. মানজূরে ইলাহী, অধ্যাপক মো. নূরুল্লাহ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫

দ্বিতীয় পাঠ : আল্লাহ সকল ক্ষমতার মালিক

আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন। তিনি সকল ক্ষমতার মালিক। আসমান-যমীন ও চন্দ্র সূর্যের মালিক আল্লাহ। পাহাড়-পর্বত ও সাগর-নদীর মালিক আল্লাহ। আলো-বাতাস ও বন-মরু সব কিছুর মালিক আল্লাহ। তিনি সকলের জীবন ও মৃত্যু দান করেন। তিনি সকলের ধন-সম্পদ ও রিযিক দান করেন। তিনি সব কিছু শোনেন ও দেখেন। তাঁর ইচ্ছা ছাড়া বিশ্ব জাহানে কিছুই হয় না। তিনি ‘হও’ বললেই সব কিছু হয়ে যায়। তিনি অসীম ক্ষমতার মালিক। তাঁর সমকক্ষ কেউ নেই। তাঁর কোন তুলনা নেই।

সব ক্ষমতার মালিক যিনি

বিশ্ব জাহান যার

মহান প্রভু আল্লাহ তিনি

নেই তুলনা তাঁর।