hadith book logo

আকীদা ও ফিক্হ [ ৩য় শ্রেণী ]

লেখকঃ অধ্যক্ষ মো. আনোয়ার হোসাইন মোল্লা, ড. মো. আনোয়ারুল কবীর, অধ্যাপক মো. নূরুল ইসলাম, ড. মো. মানজূরে ইলাহী, অধ্যাপক মো. নূরুল্লাহ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬

তৃতীয় পাঠ : একমাত্র আল্লাহর ইবাদত করি

আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। তিনি আমাদের রব। তাই আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করি না। আমরা আল্লাহর জন্য সালাত আদায় করি। আল্লাহর জন্যই সাওম ও হজ্জ পালন করি। আমরা আল্লাহর জন্য কুরবানী দেই ও দান-খয়রাত করি। আল্লাহর নামে পশু যবাই করি। আমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই সকল কাজ করি। আমরা আল্লাহর নিকট দোআ করি। আল্লাহর নামে মান্নত করি। আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহর ইবাদতে আমরা কাউকে শরীক করি না।

সালাত, সাওম, কুরবানী

যবাই ও মান্নত

আল্লাহর তরে করি মোরা

সকল ইবাদত।

অনুশীলনী

১। সংক্ষেপে উত্তর দাও।

ক) আকীদা কাকে বলে?

খ) আল্লাহ কেন নবী ও রাসূল পাঠিয়েছেন?

গ) আল্লাহ কাকে মানুষের জন্য উত্তম আদর্শ হিসেবে নির্বাচিত করেছেন?

ঘ) কে সকল ক্ষমতার মালিক?

ঙ) আমরা কার উদ্দেশ্যে সালাত আদায় করি?

২। শূন্যস্থান পূরণ কর।

ক) আমরা এক ........... বিশ্বাসী।

খ) ........... সর্বশেষ আসমানী কিতাব।

গ) আল্লাহ সকল........... মালিক।

ঘ) আল্লাহ.......... বললেই সবকিছু হয়ে যায়।

ঙ) আমরা আল্লাহ ছাড়া অন্য কারো ........ করি না।

৩। সঠিক উত্তর বাছাই কর।

ক) ইসলামের মৌলিক বিষয় সমূহ মনে প্রাণে বিশ্বাস করার নাম কী?

(i) ঈমান

(ii) ইখলাস

(iii) আকীদা

খ) কে সর্বশেষ নবী ও রাসূল?

(i) হযরত ইবরাহীম (আ.)

(ii) হযরত মুহাম্মদ (সা.)

(iii) হযরত ইসমাঈল (আ.)

গ) হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি নাযিলকৃত আসমানী কিতাবের নাম কী?

(i) কুরআন

(ii) তাওরাত

(iii) হাদীস

ঘ) আল্লাহ কেমন ক্ষমতার মালিক?

(i) অল্প

(ii) অসীম

(iii) সামান্য

ঙ) আমরা কার নামে পশু যবাই করি?

(i) পীরের নামে

(ii) খাজা বাবার নামে

(iii) আল্লাহর নামে