hadith book logo

আকীদা ও ফিক্হ [ ৩য় শ্রেণী ]

লেখকঃ অধ্যক্ষ মো. আনোয়ার হোসাইন মোল্লা, ড. মো. আনোয়ারুল কবীর, অধ্যাপক মো. নূরুল ইসলাম, ড. মো. মানজূরে ইলাহী, অধ্যাপক মো. নূরুল্লাহ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪

আকীদা প্রথম অধ্যায় প্রথম পাঠ : আমাদের আকীদা ও বিশ্বাস

ইসলামের মৌলিক বিষয় সমূহ মনে প্রাণে দৃঢ় বিশ্বাস করাই হলো আকীদা।

আমরা মুসলমান। আমরা এক আল্লাহতে বিশ্বাসী। তিনি সব কিছুর স্রষ্টা ও মালিক। তিনিই আমাদের ও সকল প্রাণীর জীবন দিয়েছেন। সকলের রিযিক তিনিই দেন। তিনিই আমাদের রব ও ইলাহ। তাঁর কোন শরীক নেই। তাঁর ইচ্ছায় সবকিছু হয়। আমাদের সবাইকে আবার তাঁর কাছেই ফিরে যেতে হবে। তিনি বিভিন্ন কাজের জন্য অসংখ্য ফিরিশতা সৃষ্টি করেছেন। তিনি মানুষদের সুপথ দেখানোর জন্য যুগে যুগে নবী ও রাসূল পাঠিয়েছেন। নাযিল করেছেন অসংখ্য আসমানী কিতাব। হযরত মুহাম্মদ (সা.) আল্লাহর রাসূল। তাঁর পরে দুনিয়াতে আর কোন নবী ও রাসূল আসবেন না। আল্লাহ তাআলা তাঁকে কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য উত্তম আদর্শ হিসেবে নির্বাচিত করেছেন। তাঁর প্রতি নাযিল করেছেন সর্বশেষ আসমানী কিতাব আল-কুরআন। আমরা সকল কাজে আল্লাহর বিধান মানব এবং হযরত মুহাম্মদ (সা.) এর আদর্শ অনুসরণ করব।

এক আল্লাহতে বিশ্বাসী

আমরা মুসলমান

রাসূল মোদের মুহাম্মদ

কিতাব আল-কুরআন।