hadith book logo

আকীদা ও ফিক্হ [ ৩য় শ্রেণী ]

লেখকঃ অধ্যক্ষ মো. আনোয়ার হোসাইন মোল্লা, ড. মো. আনোয়ারুল কবীর, অধ্যাপক মো. নূরুল ইসলাম, ড. মো. মানজূরে ইলাহী, অধ্যাপক মো. নূরুল্লাহ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৮

তৃতীয় পাঠ : মাতা পিতার প্রতি সম্মান

মাতা পিতা আমাদের সবচেয়ে আপন জন। তাঁরা সব সময় সন্তানের মঙ্গল চান। মাতা পিতা অনেক কষ্ট সহ্য করে আমাদের লালন পালন করেছেন। তারা আমাদের ভরণ পোষণ ও লেখা পড়ার ব্যবস্থা করছেন। মাতা-পিতার প্রতি সম্মান করা প্রত্যেকের কর্তব্য। সন্তানের প্রতি মাতা পিতা খুশী থাকলে আল্লাহ ও খুশী থাকেন।

আমরা সর্বদা মাতা পিতার প্রতি সম্মান করব। তাদেরকে কখনো কষ্ট দিব না। তাঁদের অবাধ্য হব না। তাঁদের সাথে সব সময় ভাল ব্যবহার করব। তাদের কথা মেনে চলব।

মাতা পিতা এই দুনিয়ায়

সবার সেরা ধন

মাতা পিতা খুশী হলে

আল্লাহ খুশী হন।

অনুশীলনী

১। সংক্ষেপে উত্তর দাও।

ক) কী বলে সালামের জবাব দিতে হয়?

খ) কোন হাতে মুসাফাহা করতে হয়?

গ) পানাহার শেষে কী বলতে হয়?

ঘ) ওয়াদা ভঙ্গ করা কিসের আলামত?

ঙ) আমানত রক্ষা করা কী?

চ) সদাচরণ কাকে বলে?

ছ) মাতা পিতা খুশী হলে কে খুশী হন?

২। শূন্যস্থান পূরণ কর।

ক) পেশাব পায়খানা করা অবস্থায়........বিনিময় করা উচিত নয়।

খ) সালামের পর ............. করা সুন্নত।

গ) .........বলে পানাহার শুরু করতে হবে।

ঘ) ওয়াদা পালন একটি.........।

ঙ) আমানতের ........... করা মুনাফিকের আলামত।

চ) আমরা বড়দের .......... করব।

ছ).........আমাদের সবচেয়ে আপন জন।

৩। সঠিক উত্তর বাছাই কর।ক) সালাম দেয়া কী?

(i) ফরয

(ii) ওয়াজিব

(iii) সুন্নত

খ) يَعْفِرُاللهُ لَنَا وَلَكُمْ কখন বলতে হয়?

(i) সালামের সময়

(ii) মুসাফাহার সময়

(iii) পানাহারের সময়

গ) কীভাবে পানাহার করতে হয়?

(i) বসে

(ii) দাঁড়িয়ে

(iii) শুয়ে

ঘ) কোনটি মুনাফিকের আলামত নয়?

(i) ওয়াদা ভঙ্গ করা

(ii) আমানতের খেয়ানত করা

(iii) ওয়াদা পালন করা

ঙ) আমানত রক্ষা না করাকে কী বলা হয়?

(i) হেফাযত

(ii) খেয়ানত

(iii) আলামত

চ) ছোটদের কী করতে হয়?

(i) স্নেহ

(ii) ঠাট্টা

(iii) ঝগড়া

ছ) মাতা পিতা সব সময় সন্তানের কী চান?

(i) কষ্ট

(ii) মঙ্গল

(iii) ক্ষতি