১
আকীদা ও ফিক্হ [ ৩য় শ্রেণী ]
লেখকঃ অধ্যক্ষ মো. আনোয়ার হোসাইন মোল্লা, ড. মো. আনোয়ারুল কবীর, অধ্যাপক মো. নূরুল ইসলাম, ড. মো. মানজূরে ইলাহী, অধ্যাপক মো. নূরুল্লাহ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৮
দ্বিতীয় পাঠ : মালাইকার কাজ
মালাইকা মহান আল্লাহর এক বিশেষ সৃষ্টি। আমরা মালাইকাকে ফেরেশতা বলে থাকি। তারা নূরের তৈরী। আল্লাহ তাআলা বিভিন্ন কাজের জন্য অসংখ্য মালাইকা সৃষ্টি করেছেন। আমরা মালাইকা দেখি না। কিন্তু তারা আল্লাহর নির্দেশে কাজ করে যাচ্ছে। সকল মালাইকার কাজ এক নয়। আল্লাহ তাআলা যাকে যে দায়িত্ব দিয়েছেন, তারা সে দায়িত্বই পালন করছে। মালাইকার প্রধান প্রধান কাজ হলো-
* নবী-রাসূলগণের নিকট আল্লাহর বাণী পৌঁছানো।
* মানুষ ও অন্যান্য প্রাণীর রিযিক বণ্টন করা।
* মানুষ ও অন্যান্য প্রাণীর প্রাণ সংহার করা।
* কিয়ামতের পূর্বে সিঙ্গায় ফূঁ দেয়া।
* আল্লাহ তাআলার আরশ বহন করা।
* মানুষের ভাল-মন্দ সকল কাজ লিপিবদ্ধ করা।
* আল্লাহ তাআলার তাসবীহ পাঠ করা।
* রাসূলুল্লাহ (সা.) এর উপর দরূদ পাঠ করা।
* মুমিনদের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করা।