hadith book logo

আকীদা ও ফিক্হ [ ৩য় শ্রেণী ]

লেখকঃ অধ্যক্ষ মো. আনোয়ার হোসাইন মোল্লা, ড. মো. আনোয়ারুল কবীর, অধ্যাপক মো. নূরুল ইসলাম, ড. মো. মানজূরে ইলাহী, অধ্যাপক মো. নূরুল্লাহ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯

তৃতীয় পাঠ : নবী ও রাসূল

আল্লাহ তাআলা মানুষদের সঠিক পথের দিশা দেয়ার জন্য যুগে যুগে অসংখ্য নবী ও রাসূল পাঠিয়েছেন। নবী ও রাসূলগণ হলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ তাআলা তাঁদের নিকট ওহী নাযিল করেছেন। নবী ও রাসূলগণ দুনিয়ার মানুষদেরকে এক আল্লাহর ইবাদতের দিকে আহবান করেছেন।

তাদের দাওয়াত ছিল-

قُوْلُوْا لاَ إِلٰهَ إِلاَّ اللهُ تُفْلِحُوْنَ

তোমরা বলো যে, আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই। তাহলেই তোমরা সফলকাম হবে।

يَا قَوْمِ اعْبُدُوا اللهَ مَا لَكُمْ مِنْ إِلٰهٍ غَيْرُه .

হে আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত কর। তিনি ছাড়া তোমাদের অন্য কোন ইলাহ নেই।

সকল নবী ও রাসূলের প্রতি ঈমান আনা প্রত্যেক মুসলমানের উপর ফরয।

অনুশীলনী

১। সংক্ষেপে উত্তর দাও।

ক) ঈমান কাকে বলে?

খ) ঈমানের মূল কথা কী?

গ) মালাইকা কী?

ঘ) কারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ?

ঙ) নবী ও রাসূলগণ মানুষদেরকে কোন দিকে আহবান করেছেন?

২। শূন্যস্থান পূরণ কর।

ক) ঈমান অর্থ..............করা।

খ) আল্লাহ ছাড়া কোন.............নেই।

গ) .............নূরের তৈরী।

ঘ) মালাইকা আল্লাহর............বহন করে।

ঙ) নবী ও রাসূলগণ পৃথিবীর.............মানুষ।

৩। সঠিক উত্তর বাছাই কর।

ক) ঈমানের রোকন কয়টি?

(i) ৪টি

(ii) ৫টি

(iii) ৬টি

খ) আমরা মালাইকাকে কী বলে থাকি?

(i) ফিরিশতা

(ii) নবী

(iii) রাসূল

গ) কে নূরের তৈরী?

(i) মানুষ

(ii) মালাইকা

(iii) জীন

ঘ) মালাইকা কখন সিঙ্গায় ফুঁ দিবে?

(i) কিয়ামতের পরে

(ii) কিয়ামতের পূর্বে

(iii) হাশরের ময়দানে

ঙ) কারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ?

(i) কবি ও সাহিত্যিক

(ii) পীর ও ফকীর

(iii) নবী ও রাসূল