hadith book logo

আকীদা ও ফিক্হ [ ৩য় শ্রেণী ]

লেখকঃ অধ্যক্ষ মো. আনোয়ার হোসাইন মোল্লা, ড. মো. আনোয়ারুল কবীর, অধ্যাপক মো. নূরুল ইসলাম, ড. মো. মানজূরে ইলাহী, অধ্যাপক মো. নূরুল্লাহ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩

ফিক্হ প্রথম অধ্যায় প্রথম পাঠ : তাহারাত

অযূ : আল্লাহ তাআলার ইবাদতের জন্য পবিত্রতা অর্জন করতে হয়। অযূ পবিত্রতার প্রথম সোপান। অযূর মাধ্যমে শরীর পাক-পবিত্র হয়। পবিত্র পানি দ্বারা অযূ করতে হয়।

অযূ করা সওয়াবের কাজ। পবিত্রতা অর্জনের নিয়্যতে অযূ করতে হয়। অযূ করার সময় এর ফরযগুলো যথাযথ ভাবে আদায় করতে হবে। তাই সমগ্র মুখমন্ডল তিন বার ধুতে হবে। এ সময় তিন বার কুলি করতে হবে এবং তিন বার নাকে পানি দিয়ে ভালভাবে নাক পরিষ্কার করতে হবে। উভয় হাত কনুই পর্যন্ত তিন বার ধুতে হবে। ভিজা হাতে মাথা মাসহ করতে হবে। উভয় পা গিরা পর্যন্ত তিন বার ধুতে হবে।

গোসল :

পবিত্র পানি দ্বারা সমস্ত শরীর ধোয়াকে গোসল বলা হয়। গোসলের মাধ্যমে শরীরের ময়লা দূর হয়। শরীর পাক পবিত্র হয়। শরীর সতেজ হয়। মন প্রফুল্ল হয়।

গোসলের ফরয :

গোসলের ফরয তিনটি :

১। গড়গড়াসহ কুলি করা।

২। নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করা।

৩। সমস্ত শরীর ধৌত করা।

গোসলের নিময় :

দু’ হাত কবজি পর্যন্ত তিন বার ধুতে হবে।

গড়গড়াসহ তিন বার কুলি করতে হবে।

নাকে পানি দিয়ে তিন বার ভালভাবে নাক পরিষ্কার করতে হবে।

শরীরে বা কাপড়ে কোন ময়লা বা নাপাকী থাকলে তা পরিষ্কার করতে হবে।

সমস্ত শরীর পানি দ্বারা ভালভাবে ধৌত করতে হবে।

তায়াম্মুম :

পানির পরিবর্তে মাটি বা মাটি জাতীয় বস্ত্ত দ্বারা পবিত্রতা অর্জন করাকে তায়াম্মুম বলা হয়। অযূ বা গোসলের জন্য পানি পাওয়া না গেলে, অসুখ বা অন্য কোন কারণে পানি ব্যবহারে অপারগ হলে পাক মাটি বা মাটি জাতীয় কোন বস্ত্ত দ্বারা শরীআতের নিয়ম অনুযায়ী তায়াম্মুম করতে হয়।

তায়াম্মুমের নিয়ম :

পবিত্রতা অর্জনের নিয়্যতে শুকনো পাক মাটি বা মাটি জাতীয় কোন বস্ত্তর উপর দু’হাতের পাতা রাখতে হবে। অতঃপর দু’হাতের পাতা দিয়ে মুখমন্ডল মাসহ করতে হবে। তারপর আবার দু’হাতের পাতা মাটিতে রাখতে হবে। অতঃপর বাম হাতের তালু ও আঙ্গুলী দিয়ে ডান হাত কনুই পর্যন্ত মাসহ করতে হবে। তারপর ডান হাতের তালু ও আঙ্গুলী দিয়ে বাম হাত কনুই পর্যন্ত মাসহ করতে হবে।