১
গল্পে আঁকা ইতিহাস ৪ -দুই ভাইয়ের গল্প
লেখকঃ আলী তানতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১১
খালাফরা এমনই হয়
কিন্তু আহমদ খালাকে চিনতে ভুল করলো। উপরে উপরে খালাফ ভাই-ভক্তি দেখালেও এবং তাওবা করে ভালো হওয়ার ঘোষণা দিলেও আসলে সে বদলায়নি। ভিতরে ভিতরে পাক্কা শয়তানই রয়ে গেছে। আহমদের আশ্রয়ে থেকে, তার নূন খেয়ে তার বিরুদ্ধেই বরং ষড়যন্ত্র শুরু করে দিলো সে। গোপনে গোপনে। আহমদের একেবারে অজান্তে। আর ঘরের মানুষ যখন ঘরের মানুষের বিরুদ্ধে। ষড়যন্ত্রে লিপ্ত হয়, তখন তা কতোটা ভয়ঙ্কর ও অমানবিক হয়, তা তো জানোই! কারণ, বাইরের শত্রু সম্পর্কে সতর্ক থাকা যায়, ভিতরের শত্রু সম্পর্কে সতর্ক থাকা যায় না, সম্ভব না। কখন যে ভিতরের শত্রু আক্রমণ করে বসে, তা বোঝাই যায় না।