১
গল্পে আঁকা ইতিহাস ৪ -দুই ভাইয়ের গল্প
লেখকঃ আলী তানতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৫
বাবা চলে গেলেন!
বাবা চলে গেলেন। সম্পত্তি ভাগ করে যাওয়ার তিনি আর সময় পেলেন না। পিতার মৃত্যুতে আহমদ ছিলো শোক-কাতর। আর খালাফ! আরো বেপরোয়া। পিতার মৃত্যু যেনো তার জন্যে সুযোগ বয়ে এনেছে। দ্রুত সম্পত্তি বন্টনের জন্যে সে আহমদকে চাপ দিতে লাগলো। আহমদ দেরী করলো না, দ্রুত সম্পত্তি বন্টন করে ফেললো। সমান সমান ভাগ করার পর দেখা গেলো, প্রত্যেকের ভাগে পড়েছে তিন লক্ষ দিরহামেরও বেশী।