১
গল্পে আঁকা ইতিহাস ৪ -দুই ভাইয়ের গল্প
লেখকঃ আলী তানতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৯
আল্লাহ মুমিনের বন্ধু ও সাহায্যকারী
“নিশ্চয়ই আল্লাহ মুমিনের হয়ে লড়াই করেন’
-আল-কুরআন
কাফেলার সবাই ঘটনার বিবরণ শুনে বিস্মিত হলো। আহমদ তখন মৃদু হেসে বললো, ‘বন্ধুরা! বিস্ময়ের কিছু নেই। অনেক দিন আগে আমার পিতা আমাকে জিজ্ঞাসা করেছিলেন ‘আমার মৃত্যুর পর তোমার ভাই তোমার প্রতি জুলুম করলে কে তোমাকে দেখবে, রক্ষা করবে?’ আমি সেদিন বলেছিলাম, ‘আল্লাহ!’
বন্ধুরা আমার! দেখো, কী কঠিন বিপদ ও জুলুম থেকে আল্লাহ আজ আমাকে বাঁচালেন। কীভাবে তিনি আমার হয়ে এক জালিমের কাছ থেকে প্রতিশোধ নিলেন!
কাফেলা সরদার উচ্চ কণ্ঠে কালেমা বলে উঠলেন, ‘লা ইলাহা ইল্লাল্লাহ! আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই!’
সত্যি, যার সাথে আল্লাহ থাকেন তার কোনো ভয় নেই? আল্লাহ জালিমদেরকে মাঝে-মধ্যে সুযোগ দেন, কিন্তু একেবারে ছেড়ে দেন না। অবশ্য জালিমরা বড়ো অদূরদর্শী। সময় থাকতে তারা বোঝে না, শিক্ষা নেয় না। পৃথিবীর সব জালিমের চরিত্রই এমন। বিংশ শতাব্দির বড় বড় জালিমরা কি শিক্ষা নেবে খালাফের পরিণতি থেকে?