১
নুসাইরিয়া সম্প্রদায়
লেখকঃ ড. গালেব ইব্ন আলি আওয়াজি • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১০
নবম অধ্যায়: নুসাইরিদের উৎসবসমূহ:
নুসাইরিরা বিভিন্ন সময় বিভিন্ন প্রকার ঈদ-উৎসব পালন করে, যেমন ঈদুল গাদির, ঈদুল ফিতর, ঈদুল আদহা, ঈদুল আশুরা, মোবাহালার দিন ঈদুল গাদিরিস সানি, ঈদুন নওরোজ, ঈদুল মেহেরজান, ঈদুস সালিব, ঈদুল গাত্তাস, ঈদুস সা‘ফ, ঈদুল উনসুরাহ, ঈদুল কাদিসাহ সেন্ট বারবারা ও ঈদুল মিলাদ ইত্যাদি। তাদের আরো ঈদ রয়েছে। তাদের এসব ঈদ মুসলিম, খ্রিস্টান ও মূর্তিপূজক সবার থেকে সংগৃহীত। [ড. হালবি রচিত “তায়েফাতুন নুসাইরিয়াহ”: (পৃ.৭১) গ্রন্থে আরো ঈদের উল্লেখ রয়েছে।]
ঈদুন নওরোজ সম্পর্কে আব্দুল হুসাইন বলেন: “ঈদুন নওরোজ পারস্যদের জাতীয় ও ধর্মীয় উৎসব, নুসাইরিদের মধ্যে এ ঈদ প্রমাণ করে তারা পারস্যের অগ্নিপূজকদের দ্বারা প্রভাবিত। তারা পারস্যের বাদশাহদের সম্মানে বলে, তাদের মধ্যে ইলাহ প্রবেশ করেছেন। এমন কি তারা পারসিকদের ন্যায় নিজেদের মধ্যেও ত্রিত্ববাদ কায়েম করেছে, অথচ তারা ইসলামের দাবিদার!
অর্থাৎ পারস্যের অগ্নিপূজকদের বিশ্বাস ছিল, পারস্যের তিনজন বাদশাহ হিকমতের অধিকারী ছিলেন, যাদের মধ্যে ইলাহ প্রবেশ করেছেন। তারা হলেন শারউইন, কারউইন ও কিসরা (খসরু)। এর বিপরীতে নুসাইরিরা তাদের ইসলামে তিনজন সালুস (ত্রিত্ববাদ) কায়েম করেছে: আল-মা‘না, আল-ইসম, আল-বাব। অর্থাৎ আলি, মুহাম্মদ ও সালমান, যা তারা (ع.م.س) অক্ষর দ্বারা স্মরণ করে। [“আল-আলাবিউন”: (পৃ.১০৪, ১০৫)]