hadith book logo

নুসাইরিয়া সম্প্রদায়

লেখকঃ ড. গালেব ইব্‌ন আলি আওয়াজি • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৬

সম্পাদকের কথা

বর্তমান কালে সিরিয়ায় যে যুদ্ধ চলছে তাও নুসাইরী (তথাকথিত আলাবী) ও আহলে সুন্নাতের মধ্যকার যুদ্ধ। এ যুদ্ধে ইরান শিয়া হওয়ার কারণে তার মিত্র বাশশারের পক্ষ নিয়ে তাকে সর্বোতভাবে সাহায্য করছে। এ পর্যন্ত বাশশার প্রায় ৬০ লাখ লোককে হত্যা করেছে। তাদের বিরুদ্ধে যাবতীয় অস্ত্র ব্যবহার করছে। এমনকি নিষিদ্ধ ঘোষিত অস্ত্রগুলোও ব্যবহৃত হচ্ছে। তাদের হাত থেকে আবাল-বৃদ্ধ বনিতা কেউই রেহাই পাচ্ছে না। তাদের দ্বারা মসজিদ, গীর্জা সবই ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। মানবিকতা যেন বর্তমান সিরীয় সেনাবাহিনীর কাছে অপরিচিত জিনিস।

এমতাবস্থায়, আসূন আমরা সবাই মিলে দো‘আ করি, আল্লাহ যেন আমাদের সুন্নী ভাইদেরকে যারা এ অত্যাচারি শাসকের বিরুদ্ধে জীবন-পণ করে লড়ছে এবং শহীদ হচ্ছে, তাদেরকে রহমত করুন, তাদের প্রতি সাহায্য নাযিল করুন। আমীন।! আর আমাদের উচিত তাদেরকে সার্বিক সাহায্য করা। [সম্পাদক]

সমাপ্ত