hadith book logo

শিয়া আলেম ও অধিকাংশ মুসলিম আলেমের মধ্যে বিরোধের বাস্তব চিত্র

লেখকঃ সা‘ঈদ ইসমাঈল • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৮

এই পুস্তিকার উদ্দেশ্য

আল্লাহ তা‘আলা বলেন:

﴿ كُنتُمۡ خَيۡرَ أُمَّةٍ أُخۡرِجَتۡ لِلنَّاسِ تَأۡمُرُونَ بِٱلۡمَعۡرُوفِ وَتَنۡهَوۡنَ عَنِ ٱلۡمُنكَرِ وَتُؤۡمِنُونَ بِٱللَّهِ﴾ [ سورة آل عمران : 110]

“তোমরাই শ্রেষ্ঠ উম্মত, মানবজাতির জন্য তোমাদের আবির্ভাব হয়েছে; তোমরা সৎকাজের নির্দেশ দান কর, অসৎকাজে নিষেধ কর এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন কর।”—( সূরা আলে ‘ইমরান: ১১০)

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন:

« مَنْ رَأَى مِنْكُمْ مُنْكَرًا فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ وَذَلِكَ أَضْعَفُ الإِيمَانِ »

“তোমাদের মধ্যে যে ব্যক্তি কোন অশ্লীল কাজ দেখে, সে যেন তা হাত দ্বারা প্রতিরোধ করে; আর যদি তাতে সে অক্ষম হয়, তবে সে যেন তার মুখ দ্বারা তার প্রতিবাদ করে; আর সে যদি তাতেও অক্ষম হয়, তবে সে যেন তার অন্তর দ্বারা তা প্রতিরোধের পরিকল্পনা করে; আর তা হচ্ছে ঈমানের দুর্বলতা”। — (মুসলিম, ঈমান, বাব নং- ২২, হাদিস নং- ১৮৬)

এই পুস্তিকাটির উদ্দেশ্য ও লক্ষ্য হল, সেসব ধর্মীয় মাসআলার ব্যাপারে খুব সাদাসিধে চিন্তাধারা পেশ করা, যেসব মাসআলার ব্যাপারে শিয়া আলেমগণ অধিকাংশ মুসলিম আলেম ও বিজ্ঞজনদের সাথে মতবিরোধ করেছেন। বিশেষ করে লেখক এই পুস্তিকাটি রাচনা করেছেন ঐ ব্যক্তির জন্য, যিনি জানেন যে, সেখানে এই দুই গোষ্ঠীর আলেমদের মধ্যে অনেক মতবিরোধ রয়েছে; কিন্তু তিনি এসব মতবিরোধের দৈর্ঘ্য-প্রস্থ সম্পর্কে জানেন না এবং তার আগ্রহ রয়েছে বেশি সময় ব্যয় না করে এই দূরত্ব বা দৈর্ঘ্য-প্রস্থ সম্পর্কে সাদামাটা চিন্তাভাবনা করার। আর এই জন্যই অচিরেই আল্লাহর ইচ্ছায় উভয় পক্ষের নিকট গ্রহণযোগ্য গ্রন্থসমূহের উপর নির্ভর করে সৃষ্ট মৌলিক মতবিরোধের উপর রচিত এই পুস্তিকাটি একটি গরুত্বপূর্ণ স্থান দখল করবে।

আমরা আল্লাহ তা‘আলার নিকট প্রার্থনা করি, যাতে তিনি কল্যাণের দিকে আহ্বান করা, অন্যায় কাজের নিষেধ করা ও ঐক্যবদ্ধ থাকার যে নির্দেশ করেছেন, সে নির্দেশনা অনুযায়ী করা এই সামান্য চেষ্টা-সাধনা ও শ্রমটুকু গ্রহণ করেন।

প্রকাশক