hadith book logo

কুরআন ও সুন্নার আলোকে এইচআইভি এইডস প্রতিরোধে তরুণদের করণীয়

লেখকঃ ড. মোহাম্মাদ মানজুরে ইলাহী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২

৫ এইচআইভি প্রতিরোধে ইসলামী খৎনার উপকারিতাঃ

সাম্প্রতিককালে বিশ্বব্যাপী গবেষণায় দেখা যাচ্ছে যে, খৎনা করা ব্যক্তিদের মধ্যে এইচআইভি সংক্রমণের হার অনেক কম। এইচআইভি প্রতিরোধের ক্ষেত্রে International AIDS Society (IAS) এবং UNAIDS/WHO (World AIDS Conference 2006) খৎনা করাকে এইচআইভি এবং এইডস প্রতিরোধের একটি কার্যকরী ব্যবস্থা হিসাবে মনে করে। তবে খৎনা করার সময় সার্জিক্যাল যন্ত্রপাতি অবশ্যই জীবানুমুক্ত করে নিতে হবে। খৎনা করাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাঁচটি শ্রেষ্ঠ স্বভাবের একটি বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন,

«الْفِطْرَةُ خَمْسٌ - أَوْ خَمْسٌ مِنَ الْفِطْرَةِ - الْخِتَانُ وَالاِسْتِحْدَادُ وَتَقْلِيمُ الأَظْفَارِ وَنَتْفُ الإِبْطِ وَقَصُّ الشَّارِبِ»

‘‘সুস্বভাব পাঁচটি : খৎনা করা, স্বামীর মৃত্যু পরবর্তী শোক, মোচ ছাঁটা, নখ কাটা, বোগলের নীচের পশম উপড়ে ফেলা’’। [সহীহ বুখারী-৫৪৪১, সহীহ মুসলিম-৩৭৭]