১
কুরআন ও সুন্নার আলোকে এইচআইভি এইডস প্রতিরোধে তরুণদের করণীয়
লেখকঃ ড. মোহাম্মাদ মানজুরে ইলাহী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৪
এইডস (AIDS) কি?
এইচআইভি কয়েকটি উপায়ে মানব দেহে প্রবেশ করে দেহের নিজস্ব রোগ প্রতিরোধ ব্যবস্থাকে ধীরে ধীরে ধ্বংস করে দেয়। আক্রান্ত ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতা এক পর্যায়ে সম্পূর্ণ লোপ পায়। এইচআইভি সংক্রমণের সর্বশেষ পর্যায় হল এইডস। এইডস এর অর্থ হচ্ছে - A= Acquired (অর্জিত), I= Immune (রোগ প্রতিরোধ ক্ষমতা), D= Deficiency (অভাব/ স্বল্পতা), S= Syndrome (লক্ষণসমূহ)। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে এইডস আক্রান্ত ব্যক্তি অতি সহজেই অন্য যে কোন রোগে আক্রান্ত হয়। এ বিভিন্ন রোগের লক্ষণ বা উপসর্গগুলোকে এইডস নামকরণ করা হয়। কোন কার্যকর প্রতিষেধক না থাকায় মৃত্যুই এইডস রোগের অনিবার্য পরিণতি।