১
কুরআন ও সুন্নার আলোকে এইচআইভি এইডস প্রতিরোধে তরুণদের করণীয়
লেখকঃ ড. মোহাম্মাদ মানজুরে ইলাহী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২
ভূমিকা
বিশ্ব মানবতার ভাবনায় রোগ প্রতিকার ও প্রতিরোধের পথে এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এইচআইভি/ এইডস। দেশ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে নারী বা পুরুষ, শিশু কিংবা বৃদ্ধ কেউই এর সংক্রমণ ও আক্রমণ তথা প্রাণসংহারের করাল থাবা থেকে আজ আর মুক্ত নয়। কেননা এইচআইভি থেকে পূর্ণরূপে মুক্ত হওয়া যায় বা এইডস আক্রান্ত ব্যক্তি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন এমন কোন চিকিৎসা অদ্যাবধি আবিস্কার হয়নি। চিকিৎসা বিজ্ঞানে এখনো পর্যন্ত এর নেই কোন নিরাময়, নেই কোন টিকা বা প্রতিষেধক। ধীরে ধীরে হিমশীতল মৃত্যুর পরশ বুলিয়ে মানুষের জীবন প্রদীপ নিভিয়ে দেয়াই এর শেষ সর্বনাশা অভিলাষ।