১
কুরআন ও সুন্নার আলোকে এইচআইভি এইডস প্রতিরোধে তরুণদের করণীয়
লেখকঃ ড. মোহাম্মাদ মানজুরে ইলাহী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩
এইচআইভি (HIV) কি?
এইচআইভি এক ধরনের লেন্টি ভাইরাস যা মানব দেহে প্রবেশ করে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে নষ্ট করে দেয় এবং মানুষকে এইডসে আক্রান্ত করে। ‘‘লেন্টি ভাইরাস’’ একটি ধীরগতি সম্পন্ন ভাইরাস। এ ভাইরাসগুলো আক্রমণের দীর্ঘদিন পরে দেহে প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি করে। নিউক্লিক এসিডের গঠনের উপর ভিত্তি করে ভাইরাসকে আবার ডিএনএ ভাইরাস (DNA- Deoxyribonucleic Acid) এবং আরএনএ ভাইরাস (RNA- Ribonucleic Acid) এ দু’ভাগে ভাগ করা যায়। এইচআইভি এক ধরনের আরএনএ ভাইরাস। এ ভাইরাসটি গোলাকৃতির এবং এর আবরণী ঝিল্লিতে রয়েছে বিশেষ ধরনের গ্লাইকোপ্রোটিন (Glycoprotein) যা ভাইরাসটির দেহের CD4 নামক শ্বেতকণিকার সাথে যুক্ত হতে সাহায্য করে। HIV= Human (মানুষ) Immunodeficiency (রোগ প্রতিরোধ ক্ষমতার অভাব) Virus (জীবানু) বেশী পরিমাণে থাকে রক্ত, বীর্য ও যোনীরসে। শরীরের অন্য তরল পদার্থেও যেমন বুকের দুধ ও মুখের লালায় খুব অল্প পরিমাণে এ ভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রধানত আক্রান্ত ব্যক্তির রক্ত, বীর্য ও যোনীরস সুস্থ্য ব্যক্তির মিউকাস মেমব্রেনের সংস্পর্শে আসলে এ ভাইরাস সংক্রমিত হয়।