hadith book logo

কুরআন ও সুন্নার আলোকে এইচআইভি এইডস প্রতিরোধে তরুণদের করণীয়

লেখকঃ ড. মোহাম্মাদ মানজুরে ইলাহী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৮

উপসংহারঃ

এইচআইভি/ এইডস এর ভয়াবহতা আজ এক চরম বাস্তবতা। আমাদের তরুণদেরকে এইচআইভি/ এইডস এর করাল গ্রাস থেকে রক্ষা করা সবারই উপর অর্পিত এক বিরাট দায়িত্ব। এ ব্যাপারে অন্যান্যদের পাশাপাশি তরুণদেরকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এইচআইভি/ এইডস প্রতিরোধের জন্য রাষ্ট্রকেও প্রয়োজনীয় সহায়ক আইন প্রণয়ন করতে হবে। যৌন জীবনের ধর্মীয় অনুশাসনসম্মত আচরণ ও মানসিকতা অর্জনের ব্যাপারে সমগ্র বিশ্ববাসীকে বিশেষত তরুণসমাজকে হতে হবে উদার ও প্রবলভাবে উৎসাহী। এ ব্যাপারে সর্বস্তরের শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশাল অবদান রাখতে পারেন। মুসলিম প্রধান দেশ হিসেবে ইসলাম ধর্মের নেতৃবৃন্দকেই প্রধানত এইচআইভি/ এইডস প্রতিরোধে মানুষের মধ্যে ধর্মীয় অনুভূতি সঞ্চারিত করার নতুন চ্যালেঞ্জটি গ্রহণ করতে হবে। চিকিৎসা বিজ্ঞানের প্রতিষেধক টিকার আজও যখন দেখা মেলেনি, তখন সামাজিক ও ধর্মীয় অনুশাসনের শতভাগ কার্যকরী প্রতিষেধক তরুণসমাজকে বিশেষত ধর্মীয় নেতৃবৃন্দকে ব্যবহার করতেই হবে, যেন আমাদের সমাজের সকল শ্রেণীর মানুষের যৌন জীবনে কাঙ্খিত আচরণগত পরিবর্তন ঘটে এবং সম্মিলিত প্রচেষ্টায় এ ঘাতক ব্যাধির প্রতিকার ও প্রতিরোধ সহজ হয়ে উঠে।