hadith book logo

সালাতে একাগ্রতা অর্জনের ৩৩টি উপায়

লেখকঃ শাইখ মুহাম্মাদ সালিহ আল-মুনাজ্জিদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫

একাগ্রতার ফযীলত

একাগ্রতার ফযীলত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

«خمس صلوات افترضهن الله تعالى، من أحسن وضوءهن وصلاهن لوقتهن، وأتم ركوعهن وخشوعهن كان له على الله عهد أن يغفر له، ومن لم يفعل، فليس له على الله عهد، إن شاء غفر له وإن شاء عذّبه» .

“আল্লাহ তা‘আলা পাঁচ ওয়াক্ত সালাত ফরয করেছেন, যে সুন্দরভাবে ওযু করল এবং যথা সময় তা আদায় করল, রুকু ও একাগ্রতা (খুশু) পূর্ণভাবে আঞ্জাম দিল, তার জন্যে আল্লাহর ওয়াদা যে, তিনি তাকে ক্ষমা করবেন। আর যে এরূপ করল না তার জন্যে আল্লাহর কোনো ওয়াদা নেই। যদি চান তাকে ক্ষমা করবেন, আর যদি চান তাকে শাস্তি দিবেন।” [আবু দাউদ, হাদীস নং ৪২৫। আরো দেখুন, ইমাম সুয়ুতি সংকলিত ‘আল-জামি’ গ্রন্থ হতে ইমাম আলবানি কর্তৃক বিশুদ্ধ সংকলন ‘সহীহ আল-জামি’, হাদীস নং ৩২৪২।]

একাগ্রতা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন,

«من توضأ فأحسن   الوضوء   ثم صلى ركعتين يُقبل عليهما بقلبه ووجهه -وفي رواية : لا يحدّث فيهما نفسه- غفر له ما تقدّم من ذنبه -وفي رواية إلا وجبت له الجنة» .

“যে ওযু করল এবং ওযুকে সৌন্দর্যমণ্ডিত করল, তারপর মন ও চেহারার একাগ্রতাসহ দু’রাকাত সালাত পড়ল,—অপর বর্ণনায় এসেছে—, তারপর বিনা ওয়াসওয়াসায় দু’রাকাত সালাত পড়ল, তার বিগত গুনাহ মাফ করে দেওয়া হলো,—অপর বর্ণনায় এসেছে—, তার জন্যে জান্নাত ওয়াজিব হলো।” [সহীহ বুখারি, হাদীস নং ১৫৮, ‘আলবুঘা’ প্রকাশিত। ‘সুনানু’ নাসাঈ: ১/৯৫ আরো দেখুন, ইমাম সুয়ুতির ‘আল-জামি’ গ্রন্থ থেকে ইমাম আলবানির বিশুদ্ধ সংকলন ‘সহীহ আল-জামি’, হাদীস নং ৬১৬৬।]