hadith book logo

সালাতের শেষ বৈঠকে বসার পদ্ধতি

লেখকঃ কামাল আহমাদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪

ক) ইফতিরাশ (افتراش):

এর অর্থ- বিছানো, ছড়ানো…। [. ড. ফজলুর রহমান, আল-মু‘জামুল ওয়াফি (ঢাকা : রিয়াদ প্রকাশনী)।] কোনো কিছু বিছানোকে আরবি অভিধানে ইফতিরাশ বলে। افترش ذراعيه -তখন বলা হয়, যখন কেউ তার যেরা‘ (বাহু/গজহাত) জমিনে এমনভাবে বিছিয়ে দেয় যেভাবে তা শয্যার উপযোগী হয়। [. আল-মাওসুআতুল ফিক্বহিয়্যাহ (কুয়েত) ৫/৩৫০ (উর্দু অনুবাদ : ৫/৪০৩ পৃ.): افتراش الشّيء لغةً : بسطه . يقال : افترش ذراعيه إذا بسطهما على الأرض ، كالفراش له ] যেমন আয়েশা (রা) থেকে হাদীসে বর্ণিত বর্ণিত হয়েছে: … وَيَنْهَى أَنْ يَفْتَرِشَ الرَّجُلُ ذِرَاعَيْهِ افْتِرَاشَ السَّبُعِ …

“…নবী (স) সাজদাহর সময় পশুর মতো করে যেরা‘ (বাহু/গজহাত) বিছিয়ে দিতে নিষেধ করেছেন…।” [সহীহ মুসলিম, মিশকাত (তাহক্বীক্ব) হা/৭৯১]

সালাতে জালসা বা বৈঠকে ইফতিরাশের সংজ্ঞা নিম্নরূপ:

والافتراش : أن ينصب قدمه اليمنى قائمةً على أطراف الأصابع بحيث تكون متوجّهةً نحو القبلة ، ويفرش رجله اليسرى بحيث يلي ظهرها الأرض ، جالساً على بطنها .

“ইফতিরাশ হল, ডান পায়ের আঙুলগুলো এমনভাবে সোজা করে খাড়া রাখা, যেন তা ক্বিবলার দিকে থাকে এবং বাম পা-কে বিছিয়ে দেবে, যেন বাম পায়ের পিঠ জমিনের সাথে লেগে থাকে আর এর ভিতরের অংশের (পায়ের তালুর) উপর বসবে।” [. আল-মাওসুআতুল ফিক্বহিয়্যাহ (কুয়েত) ২৭/৯৯পৃ. (উর্দু অনুবাদ:২৭/১৩০ পৃ.)।]