hadith book logo

সালাতের শেষ বৈঠকে বসার পদ্ধতি

লেখকঃ কামাল আহমাদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫

খ) তাওয়ার্রুক (التّورّك):

তাওয়ার্রুক হল, الاعتماد على الورك “ ورك বা নিতম্বের উপর ভর দেয়া বা সাহায্য নেয়া।” দুই রানের উপরের অংশকে ورك বলে। পারিভাষিকভাবে এর অর্থ হল,

تنحية الرّجلين في التّشهّد الأخير ، وإلصاق المقعدة بالأرض في قعود الصّلاة

“উভয় পা-কে শেষ তাশাহহুদে বিছিয়ে দেয়া এবং সালাতের বৈঠকে নিতম্বকে জমিনে রেখে বসা।” [. আল-মাওসুআতুল ফিক্বহিয়্যাহ (কুয়েত) ১৪/১৪০ পৃ. (উর্দু অনুবাদ : ১৪/১৭৮ পৃ.)।]

অন্যত্র বর্ণিত হয়েছে:

والتّورّك : كالافتراش . لكن يخرج يسراه من جهة يمينه ، ويلصق وركه بالأرض .

“তাওয়ার্রুক ইফতিরাশেরই মতো। কিন্তু বাম পাকে ডান দিকে বের করে দেয়া এবং নিতম্বকে জমিনের সাথে লাগিয়ে দেয়া।” [. আল-মাওসুআতুল ফিক্বহিয়্যাহ (কুয়েত) ২৭/৯৯ পৃ. (উর্দু অনুবাদ : ২৭/১৩০ পৃ.)।]