hadith book logo

সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ১০৭১

১৭. কুরআন তিলাওয়াতের সাজদাহ্ সমূহ

صحيح البخاري

১/৫ পরিচ্ছেদঃ

১/৫

بَابُ

১০৭১
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)
সহিহ হাদিস
حَدَّثَنَا مُسَدَّدٌ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ قَالَ: حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ﵄: «أَنَّ النَّبِيَّ ﷺ سَجَدَ بِالنَّجْمِ، وَسَجَدَ مَعَهُ الْمُسْلِمُونَ وَالْمُشْرِكُونَ، وَالْجِنُّ وَالْإِنْسُ،» وَرَوَاهُ ابْنُ طَهْمَانَ عَنْ أَيُّوبَ.
ইবনু ‘আব্বাস (রাযি.) থেকে বর্ণিতঃ
নাবী ﷺ সূরাহ ওয়ান-নাজম তিলাওয়াতের পর সাজদাহ্ করেন এবং তাঁর সাথে মুসলিমগণ, মুশরিক, জ্বিন ও ইনসান সবাই সাজদাহ্ করেছিল।

হাদীসটি আইয়ূব সূত্রে ইবরাহীম ইবনু ত্বাহমানও বর্ণনা করেছেন।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক সুস্পষ্ট

শিরোনাম দ্বারা উদ্দেশ্য : এটা বুঝানো যে, উযূ ছাড়া তিলাওয়াতে সাজদাহ বৈধ। শায়খ বিন বায (রহ.) বলেন : সঠিক হচ্ছে, তিলাওয়াতে সাজদার জন্য উযূ শর্ত নয়।
রেফারেন্স: সহীহুল বুখারী হা/৪৮৬২, তিরমিযী হা/৫৭৫। (আ.প্র. ১০০৫, ইফাবা. ১০১০, তাওহীদ পাব. ১০৭১)