hadith book logo

সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ১০৭২

১৭. কুরআন তিলাওয়াতের সাজদাহ্ সমূহ

صحيح البخاري

১/৬ পরিচ্ছেদঃ

১/৬

بَابُ

১০৭২
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)
সহিহ হাদিস
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ أَبُو الرَّبِيعِ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ قَالَ: أَخْبَرَنَا يَزِيدُ بْنُ خُصَيْفَةَ، عَنِ ابْنِ قُسَيْطٍ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ: أَنَّهُ أَخْبَرَهُ: أَنَّهُ سَأَلَ زَيْدَ بْنَ ثَابِتٍ ﵁، فَزَعَمَ: «أَنَّهُ قَرَأَ عَلَى النَّبِيِّ ﷺ: ﴿وَالنَّجْمِ﴾. فَلَمْ يَسْجُدْ فِيهَا».
যায়িদ ইবনু সাবিত (রাযি.) থেকে বর্ণিতঃ
নাবী ﷺ-এর কাছে সূরাহ ওয়ান্ নাজম পড়া করা হল কিন্তু এতে তিনি সাজদাহ্ করেননি।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক সুস্পষ্ট

শিরোনাম দ্বারা উদ্দেশ্য : সেসব লোকের প্রতিবাদ করা যারা অনুচ্ছেদের হাদীস দ্বারা প্রমাণ দিতে চান যে, মুফাসসাল সূরায় কোন সাজদাহ্ নেই, অথবা বিশেষতঃ সূরাহ নাজমে কোন সাজদাহ নেই। কেননা, এ অবস্থায় সাজদাহ না করাটা মুতলাকভাবে সাজদাহ না করা সাব্যস্ত করে না। হতে পারে কোন কারণ বশতঃ তিনি সাজদাহ করেননি। অথবা এতে সাজদাহ করা ওয়াজিব নয় বা সাজদাহ না করাও জায়িয আছে বুঝানো। কাশফুল বারীতে রয়েছে : ইমাম বুখারী এর দ্বারা বুঝাতে চেয়েছেন যে, তিলাওয়াতে সাজদাহ ওয়াজিব হোক বা সুন্নাত, সলাতের বাইরে তাৎক্ষণিক আদায় করা ওয়াজিব নয়, বরং তাতে বিলম্ব করারও বৈধ।
রেফারেন্স: সহীহুল বুখারী হা/১০৭৩ সহীহ মুসলিম হা/৫৭৭, আবূ দাউদ হা/১৪০৪, তিরমিযী হা/৫৭৬, নাসায়ী হা/৯৬০, নাসায়ীর সুনানুল কুবরা হা/৯৪২, আহমাদ হা/২১৬৪৭, ২১৬৭৯, দারিমী হা/১৪৮০, ‘আবদ ইবনু হুমাইদ হা/২৫১, ইবনু খুযাইমাহ হা/৫৬৮। (আ.প্র. ১০০৬, ইফাবা. ১০১১, তাওহীদ পাব. ১০৭২)