hadith book logo

সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ১০৭৪

১৭. কুরআন তিলাওয়াতের সাজদাহ্ সমূহ

صحيح البخاري

২/৭ পরিচ্ছেদঃ

নিজের জন্য যা পছন্দনীয়, তা স্বীয় ভাইয়ের জন্যও পছন্দ করা ঈমানের অংশ

بَابُ مِنَ الْإِيمَانِ أَنْ يُحِبَّ لِأَخِيهِ مَا يُحِبُّ لِنَفْسِهِ

১০৭৪
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)
সহিহ হাদিস
حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ وَمُعَاذُ بْنُ فَضَالَةَ قَالَا: أَخْبَرَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ «قَالَ: رَأَيْتُ أَبَا هُرَيْرَةَ ﵁ قَرَأَ: ﴿إِذَا السَّمَاءُ انْشَقَّتْ﴾. فَسَجَدَ بِهَا. فَقُلْتُ: يَا أَبَا هُرَيْرَةَ، أَلَمْ أَرَكَ تَسْجُدُ؟ قَالَ: لَوْ لَمْ أَرَ النَّبِيَّ ﷺ يَسْجُدُ لَمْ أَسْجُدْ».
আবূ সালামাহ (রাযি.) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, একবার আবূ হুরাইরাহ (রাযি.)-কে দেখলাম, তিনি সূরাহ ইনশিক্বাক্ব তিলাওয়াত করলেন এবং সাজদাহ্ করলেন। ফলে আমি বললাম, হে আবূ হুরাইরাহ! আমি কি আপনাকে সাজদাহ্ করতে দেখিনি? তিনি বললেন, আমি নাবী ﷺ-কে সাজদাহ্ করতে না দেখলে সাজদাহ্ করতাম না।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক সুস্পষ্ট

শিরোনাম দ্বারা উদ্দেশ্য : তাদের যুক্তি খন্ডন করা যারা বলেন, সূরাহ ইযাস সামাউন শাক্কাতে (মুফাসসালাত সূরাগুলোতে) সাজদাহ্ নেই। ইমাম বুখারী (রহ.) প্রমাণ করলেন যে, এতে সাজদাহ আছে। (জ্ঞাতব্য, সূরাহ ইযাস সামাউন শাক্কাত মুফাসসালাতের অন্তর্ভুক্ত)।
রেফারেন্স: সহীহুল বুখারী হা/৭৬৬-এর তাখরীজ দ্রষ্টব্য। (আ.প্র. ১০০৮, ইফাবা. ১০১৩, তাওহীদ পাব. ১০৭৪)