শিরোনাম দ্বারা উদ্দেশ্য : এটা বুঝানো যে, তিলাওয়াতে সাজদাহ হচ্ছে সুন্নাত, ওয়াজিব নয়। ইমাম বুখারী (রহ.) এখানে একটি মতভেদপূর্ণ মাসআলার দিকে ইঙ্গিত করেছেন। তা হল, তিলাওয়াতে সাজদাহ ওয়াজিব নাকি সুন্নাত। ইমাম বুখারী (রহ.)-এর আকর্ষণ হচ্ছে সুন্নাতের প্রতি। তাই তিনি তাঁর রীতি অনুযায়ী (مَنْ) শব্দটি সংযোজন করেছেন। যেমন জমহুরের মতে, সাজদায়ে তিলাওয়াত হচ্ছে সুন্নাত।
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ১০৭৭
১৭. কুরআন তিলাওয়াতের সাজদাহ্ সমূহ
صحيح البخاري
২/১০ পরিচ্ছেদঃ
আনসারকে ভালবাসা ঈমানের নিদর্শন
بَابُ عَلَامَةِ الْإِيمَانِ حُبُّ الْأَنْصَارِ
১০৭৭
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى قَالَ: أَخْبَرَنَا هِشَامُ بْنُ يُوسُفَ: أَنَّ ابْنَ جُرَيْجٍ أَخْبَرَهُمْ قَالَ: أَخْبَرَنِي أَبُو بَكْرِ بْنُ أَبِي مُلَيْكَةَ، عَنْ عُثْمَانَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ التَّيْمِيِّ، عَنْ رَبِيعَةَ بْنِ عَبْدِ اللهِ بْنِ الْهُدَيْرِ التَّيْمِيِّ، قَالَ أَبُو بَكْرٍ: وَكَانَ رَبِيعَةُ مِنْ خِيَارِ النَّاسِ، عَمَّا حَضَرَ رَبِيعَةُ مِنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ ﵁: «قَرَأَ يَوْمَ الْجُمُعَةِ عَلَى الْمِنْبَرِ بِسُورَةِ النَّحْلِ، حَتَّى إِذَا جَاءَ السَّجْدَةَ نَزَلَ فَسَجَدَ، وَسَجَدَ النَّاسُ، حَتَّى إِذَا كَانَتِ الْجُمُعَةُ الْقَابِلَةُ، قَرَأَ بِهَا، حَتَّى إِذَا جَاءَ السَّجْدَةَ، قَالَ: يَا أَيُّهَا النَّاسُ، إِنَّا نَمُرُّ بِالسُّجُودِ، فَمَنْ سَجَدَ فَقَدْ أَصَابَ، وَمَنْ لَمْ يَسْجُدْ فَلَا إِثْمَ عَلَيْهِ. وَلَمْ يَسْجُدْ عُمَرُ ﵁.» وَزَادَ نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ ﵄: إِنَّ اللهَ لَمْ يَفْرِضِ السُّجُودَ إِلَّا أَنْ نَشَاءَ.
‘উমার ইবনু খাত্তাব (রাযি.) থেকে বর্ণিতঃ
তিনি এক জুমু‘আর দিন মিম্বরে দাঁড়িয়ে সূরাহ নাহল পড়লেন। যখন সাজদার আয়াত এলো, তখন তিনি মিম্বার থেকে নেমে সাজদাহ্ করলেন এবং লোকেরাও সাজদাহ্ করল। এভাবে পরবর্তী জুমু‘আয় তিনি উক্ত সূরাহ্ পাঠ করেন। যখন সাজদার আয়াত এলো, তখন তিনি বললেন, হে লোকেরা! আমরা যখন সাজদার আয়াত পড়ি, তখন যে সাজদাহ্ করবে সে ঠিকই করবে, আর যে সাজদাহ্ করবে না তার কোন গুনাহ নেই। (বর্ণনাকারী বলেন,) আর ‘উমার (রাযি.) সাজদাহ্ করেননি। নাফি‘ (রহ.) ইবনু ‘উমার (রাযি.) থেকে আরো বলেন, আল্লাহ সাজদাহ্ ফরয করেননি, তবে আমরা ইচ্ছা করলে সাজদাহ্ করতে পারি।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক : সম্পর্ক এ উক্তিদ্বয়ে : إِنَّ اللهَ لَمْ يَفْرِضِ السُّجُودَ إِلَّا أَنْ نَشَاءَ ও وَمَنْ لَمْ يَسْجُدْ فَلَا إِثْمَ عَلَيْهِ ।
শিরোনাম দ্বারা উদ্দেশ্য : এটা বুঝানো যে, তিলাওয়াতে সাজদাহ হচ্ছে সুন্নাত, ওয়াজিব নয়। ইমাম বুখারী (রহ.) এখানে একটি মতভেদপূর্ণ মাসআলার দিকে ইঙ্গিত করেছেন। তা হল, তিলাওয়াতে সাজদাহ ওয়াজিব নাকি সুন্নাত। ইমাম বুখারী (রহ.)-এর আকর্ষণ হচ্ছে সুন্নাতের প্রতি। তাই তিনি তাঁর রীতি অনুযায়ী (مَنْ) শব্দটি সংযোজন করেছেন। যেমন জমহুরের মতে, সাজদায়ে তিলাওয়াত হচ্ছে সুন্নাত।
শিরোনাম দ্বারা উদ্দেশ্য : এটা বুঝানো যে, তিলাওয়াতে সাজদাহ হচ্ছে সুন্নাত, ওয়াজিব নয়। ইমাম বুখারী (রহ.) এখানে একটি মতভেদপূর্ণ মাসআলার দিকে ইঙ্গিত করেছেন। তা হল, তিলাওয়াতে সাজদাহ ওয়াজিব নাকি সুন্নাত। ইমাম বুখারী (রহ.)-এর আকর্ষণ হচ্ছে সুন্নাতের প্রতি। তাই তিনি তাঁর রীতি অনুযায়ী (مَنْ) শব্দটি সংযোজন করেছেন। যেমন জমহুরের মতে, সাজদায়ে তিলাওয়াত হচ্ছে সুন্নাত।
রেফারেন্স: মুয়াত্তা মালিক। (আ.প্র. ১০১১, ইফাবা. ১০১৬, তাওহীদ পাব. ১০৭৭)