hadith book logo

সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ১০৭৮

১৭. কুরআন তিলাওয়াতের সাজদাহ্ সমূহ

صحيح البخاري

২/১১ পরিচ্ছেদঃ

(বইয়ে এই অনুচ্ছেদের কোনো শিরোনাম দেয়া হয়নি)

بَابُ

১০৭৮
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)
সহিহ হাদিস
حَدَّثَنَا مُسَدَّدٌ قَالَ: حَدَّثَنَا مُعْتَمِرٌ قَالَ: سَمِعْتُ أَبِي قَالَ: حَدَّثَنِي بَكْرٌ، عَنْ أَبِي رَافِعٍ قَالَ: «صَلَّيْتُ مَعَ أَبِي هُرَيْرَةَ الْعَتَمَةَ، فَقَرَأَ: ﴿إِذَا السَّمَاءُ انْشَقَّتْ﴾. فَسَجَدَ، فَقُلْتُ: مَا هَذِهِ؟ قَالَ: سَجَدْتُ بِهَا خَلْفَ أَبِي الْقَاسِمِ ﷺ، فَلَا أَزَالُ أَسْجُدُ فِيهَا حَتَّى أَلْقَاهُ».
আবূ রাফি‘ (রাযি.) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, একদা আমি আবূ হুরাইরাহ (রাযি.)-এর সাথে ‘ইশার সলাত আদায় করি। তিনি সলাতে সূরাহ ইনশিক্বাক্ব তিলাওয়াত করে সাজদাহ্ করলেন। আমি বললাম, এ কী? তিনি বললেন, এ সূরাহ্ পড়ার সময় আবুল ক্বাসিম ﷺ-এর পিছনে আমি এই সাজদাহ্ করেছিলাম। সুতরাং তাঁর সাথে মিলিত না হওয়া পর্যন্ত আমি এভাবে সাজদাহ্ করতে থাকব।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক সুস্পষ্ট

শিরোনাম দ্বারা উদ্দেশ্য : এটা বুঝানো যে, ফরয সলাতে সাজদার আয়াত পড়লে তাতে সাজদাহ্ করতে হবে। ইমাম বুখারী (রহ.) এর মাধ্যমে সেসব লোকের প্রতিবাদ করেছেন যারা বলেন যে, ফরয সলাতে সাজদার আয়াত পাঠের অনুমতি নেই, চাই সেটা সশব্দে হোক বা নিঃশব্দে।
রেফারেন্স: সহীহুল বুখারী হা/৭৬৬-এর তাখরীজ দ্রষ্টব্য। (আ.প্র. ১০১২, ইফাবা. ১০১৭, তাওহীদ পাব. ১০৭৮)