hadith book logo

সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ১০৭৯

১৭. কুরআন তিলাওয়াতের সাজদাহ্ সমূহ

صحيح البخاري

২/১২ পরিচ্ছেদঃ

ফিতনা থেকে পালিয়ে যাওয়া দ্বীনের অংশ

بَابُ مِنَ الدِّينِ الْفِرَارُ مِنَ الْفِتَنِ

১০৭৯
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)
সহিহ হাদিস
حَدَّثَنَا صَدَقَةُ بْنُ الْفَضْلِ قَالَ: أَخْبَرَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ﵄ قَالَ: «كَانَ النَّبِيُّ ﷺ يَقْرَأُ السُّورَةَ الَّتِي فِيهَا السَّجْدَةُ، فَيَسْجُدُ وَنَسْجُدُ، حَتَّى مَا يَجِدُ أَحَدُنَا مَكَانًا لِمَوْضِعِ جَبْهَتِهِ».
ইবনু ‘উমার (রাযি.) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, নাবী ﷺ যখন এমন সূরাহ তিলাওয়াত করতেন যাতে সাজদাহ্ রয়েছে, তখন তিনি সাজদাহ্ করতেন এবং তাঁর সাথে আমরাও সাজদাহ্ করতাম। এমন কি (ভীড়ের কারণে) আমাদের কেউ কেউ কপাল রাখার জায়গা পেত না।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক : উভয়ের সম্পর্ক সুস্পষ্ট। ইতোপূর্বে হাদীসটি গত হয়েছে।

শিরোনাম দ্বারা উদ্দেশ্য : অর্থাৎ তখন কী করণীয় তা জানানো। তবে দৃশ্যতঃ ইমাম বুখারী (রহ.)-এর উদ্দেশ্য এটা বুঝা যাচ্ছে যে, ভীড়ের সময় সামর্থ অনুযায়ী সাজদাহ করে নেয়া উচিত। যদিও তার ভাইয়ের পিঠের উপর সাজদাহ করতে হয়।

অধ্যায়ের ইঙ্গিতপূর্ণ পরিসমাপ্তি : ইমাম বুখারী (রহ.) হাদীসের বাক্য : مَا يَجِدُ أَحَدُنَا مَكَانًا لِمَوْضِعِ جَبْهَتِهِ -এর দ্বারা বুঝাচ্ছেন যে, যেমনিভাবে পৃথকভাবে সাজদাহ করার স্থান পাওয়া গেল না বরং স্থান শেষ হয়ে গেল, তেমনিভাবে এ অধ্যায়ের সাজদার অনুচ্ছেদগুলোও শেষ হয়ে গেল।
রেফারেন্স: সহীহুল বুখারী হা/১০৭৫-এর তাখরীজ দ্রষ্টব্য। (আ.প্র. ১০১৩, ইফাবা. ১০১৮, তাওহীদ পাব. ১০৭৯)