তিনি ছিলেন অর্শরোগী। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ ﷺ-কে বসে সলাত আদায় সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন : কেউ দাঁড়িয়ে সলাত আদায় করলে তা-ই উত্তম। আর যে ব্যক্তি বসে সলাত পড়বে, তার জন্য দাঁড়িয়ে সলাত আদায়কারীর অর্ধেক সাওয়াব আর যে শুয়ে আদায় করবে তার জন্য বসে আদায়কারীর অর্ধেক সাওয়াব।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক সুস্পষ্ট এ অনুচ্ছেদের হাদীস থেকে শিক্ষা
১। ইমামের অনুসরণে মুক্তাদী বসে সলাত আদায় করবে, যদিও মুক্তাদী দাঁড়িয়ে আদায় করতে সক্ষম হন। কেননা, নাবী ﷺ বলেছেন : “ইমাম বসে সলাত আদায় করলে তোমরাও বসে সলাত আদায় করবে।”- (সহীহ মুসলিম হা/৪১৭, আবূ দাউদ হা/৬০৩, ইবনু মাজাহ হা/১২৩৮)
২। সলাতের অবস্থায় ইশারা করা জায়িয। এতে সলাত বাতিল হবে না। কেননা, নাবী ﷺ তাঁদেরকে বসার জন্য ইশারা করেছিলেন, তাই তাঁরা বসেছিলেন।
৩। ইমামের অনুসরণের প্রতি গুরুত্বদান, এমনকি বসা অবস্থায়ও। সহীহুল বুখারীর শরাহ গ্রন্থে (৩/১৬৫) শায়খ ইবনু উসাইমিন (রহ.) বলেন : যখন এমন দুই ব্যক্তি একত্র হবেন, যাদের একজন দাঁড়াতে অক্ষম এবং অন্যজন দাঁড়াতে সক্ষম। যদি অক্ষম ব্যক্তি কুরআন বেশি জানেন তাহলে তিনিই ইমামতি করবেন এবং দাঁড়াতে সক্ষম ব্যক্তি তার মুক্তাদী হয়ে তার সাথে বসে সলাত আদায় করবেন। কুরআন সম্পর্কে পারদর্শী ব্যক্তিই ইমামতির অধিক হকদার।
৪। নাবী ﷺ অন্যান্য মানুষের মত একজন মানুষ। তিনি আঘাতে যখমী হয়েছেন, অসুস্থতা ও বয়োবৃদ্ধতায় আক্রান্ত হয়েছেন।
৫। বসে সলাত আদায়ের চেয়ে দাঁড়িয়ে সলাত আদায়ের ফাযীলাত বেশি।
মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।