সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ১১১৪
১৮. সলাত কসর করা
صحيح البخاري
২/১৭ পরিচ্ছেদঃ
“এরপর যদি তারা তাওবাহ করে, সলাত ক্বায়িম করে এবং যাকাত দেয় তবে তাদের পথ ছেড়ে দাও।” (সূরাহ আত-তাওবাহ ৯/৫)
بَابُ ﴿فَإِنْ تَابُوا وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ فَخَلُّوا سَبِيلَهُمْ﴾
১১১৪
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ قَالَ: حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَنَسٍ ﵁ قَالَ: «سَقَطَ رَسُولُ اللهِ ﷺ مِنْ فَرَسٍ، فَخُدِشَ، أَوْ فَجُحِشَ شِقُّهُ الْأَيْمَنُ، فَدَخَلْنَا عَلَيْهِ نَعُودُهُ، فَحَضَرَتِ الصَّلَاةُ، فَصَلَّى قَاعِدًا، فَصَلَّيْنَا قُعُودًا، وَقَالَ: إِنَّمَا جُعِلَ الْإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ، فَإِذَا كَبَّرَ فَكَبِّرُوا، وَإِذَا رَكَعَ فَارْكَعُوا، وَإِذَا رَفَعَ فَارْفَعُوا، وَإِذَا قَالَ: سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ، فَقُولُوا: رَبَّنَا وَلَكَ الْحَمْدُ».
আনাস ইবনু মালিক (রাযি.) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, একদা রাসূলুল্লাহ ﷺ ঘোড়া থেকে পড়ে গেলে আঘাতে তাঁর ডান পাশের চামড়া ছিলে যায়। আমরা তাঁর অসুস্থতার সংবাদ পেয়ে দেখার জন্য তাঁর কাছে গেলাম। ইতোমধ্যে সলাতের সময় হলে তিনি বসে সলাত আদায় করলেন। আমরাও বসে সলাত আদায় করলাম। পরে তিনি বললেন : ইমাম নির্ধারণ করা হয় তাকে অনুসরণ করার জন্যে। সুতরাং তিনি তাকবীর বললে, তোমরাও তাকবীর বলবে, তিনি রুকূ‘ করলে তোমরাও রুকূ‘ করবে, তিনি মাথা উঠালে তোমরাও মাথা উঠাবে, তিনি ‘সামি‘আল্লাহু লিমান হামিদাহ’ বললে তোমরা বলবে ‘রব্বানা ওয়া লাকাল হামদ’।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক সুস্পষ্ট
রেফারেন্স: সহীহুল বুখারী হা/৩৭৮-এর তাখরীজ দ্রষ্টব্য। (আ.প্র. ১০৪৪, ইফাবা. ১০৪৮, তাওহীদ পাব. ১১১৪)