hadith book logo

সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ১১১৩

১৮. সলাত কসর করা

صحيح البخاري

২/১৭ পরিচ্ছেদঃ

“এরপর যদি তারা তাওবাহ করে, সলাত ক্বায়িম করে এবং যাকাত দেয় তবে তাদের পথ ছেড়ে দাও।” (সূরাহ আত-তাওবাহ ৯/৫)

بَابُ ﴿فَإِنْ تَابُوا وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ فَخَلُّوا سَبِيلَهُمْ﴾

১১১৩
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)
সহিহ হাদিস
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، عَنْ مَالِكٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ﵂ أَنَّهَا قَالَتْ: «صَلَّى رَسُولُ اللهِ ﷺ فِي بَيْتِهِ وَهْوَ شَاكٍ، فَصَلَّى جَالِسًا، وَصَلَّى وَرَاءَهُ قَوْمٌ قِيَامًا، فَأَشَارَ إِلَيْهِمْ أَنِ اجْلِسُوا، فَلَمَّا انْصَرَفَ قَالَ: إِنَّمَا جُعِلَ الْإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ، فَإِذَا رَكَعَ فَارْكَعُوا، وَإِذَا رَفَعَ فَارْفَعُوا».
‘আয়িশাহ্ (রাযি.) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ তাঁর ঘরে সলাত আদায় করলেন, তখন তিনি অসুস্থ ছিলেন। সেজন্য তিনি বসে সলাত আদায় করছিলেন এবং একদল সাহাবী তাঁর পিছনে দাঁড়িয়ে সলাত আদায় করতে লাগলেন। তখন তিনি বসে আদায় করার জন্য তাদেরকে ইশারা করলেন। তারপর সলাত শেষ করে তিনি বললেন : ইমাম নিযুক্ত করা হয় তাঁকে অনুসরণ করার জন্য। সুতরাং তিনি রুকূ‘ করলে তোমরা রুকূ‘ করবে এবং তিনি মাথা উঠালে তোমরাও মাথা উঠাবে।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক সুস্পষ্ট

শিরোনাম দ্বারা উদ্দেশ্য : বসে সলাত আদায়ের বিধান জানানো। (অর্থাৎ ওযর বশতঃ তা বৈধ)।
রেফারেন্স: সহীহুল বুখারী হা/৬৮৮-এর তাখরীজ দ্রষ্টব্য। (আ.প্র. ১০৪৩, ইফাবা. ১০৪৭, তাওহীদ পাব. ১১১৩)