সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ১১৫৭
১৯. তাহাজ্জুদ
صحيح البخاري
২/২১ পরিচ্ছেদঃ
স্বামীর প্রতি অকৃতজ্ঞতা এবং এক কুফর অন্য কুফর থেকে ছোট
بَابُ كُفْرَانِ الْعَشِيرِ وَكُفْرٍ دُونَ كُفْرٍ
فِيهِ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ عَنِ النَّبِيِّ ﷺ
এ সম্পর্কে আবূ সাঈদ খুদরী (রাযি.) হতে রাসূলুল্লাহ ﷺ সূত্রে হাদীস বর্ণিত হয়েছে।
১১৫৭
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)فَقَصَّتْ حَفْصَةُ عَلَى النَّبِيِّ ﷺ إِحْدَى رُؤْيَايَ، فَقَالَ النَّبِيُّ ﷺ: نِعْمَ الرَّجُلُ عَبْدُ اللهِ، لَوْ كَانَ يُصَلِّي مِنَ اللَّيْلِ. فَكَانَ عَبْدُ اللهِ ﵁ يُصَلِّي مِنَ اللَّيْلِ.
ইবনু ‘উমার (রাযি.) থেকে বর্ণিতঃ
হাফসাহ (রাযি.) আমার স্বপ্নদ্বয়ের একটি নাবী ﷺ-এর কাছে বর্ণনা করলে তিনি বললেন : ‘আবদুল্লাহ কত ভাল লোক! যদি সে রাতের (তাহাজ্জুদ) সলাত আদায় করত। এরপর থেকে ‘আবদুল্লাহ (রাযি.) রাতের এক অংশে সলাত আদায় করতেন।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক : হাদীসের فَكَانَ عَبْدُ اللهِ يُصَلِّي مِنَ اللَّيْلِ -এ বাক্যে।
রেফারেন্স: সহীহুল বুখারী হা/১১২২-এর তাখরীজ দ্রষ্টব্য। (আ.প্র. ১০৮৪ দ্বিতীয় অংশ, ইফাবা. ১০৮৯, তাওহীদ পাব. ১১৫৭)