hadith book logo

সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ১১৫৯

১৯. তাহাজ্জুদ

صحيح البخاري

২/২২ পরিচ্ছেদঃ

গুনাহের কাজ জাহিলী যুগের স্বভাবের অন্তর্ভুক্ত; এবং কেউ শিরক ছাড়া অন্য পাপে লিপ্ত হলে তাকে কাফির না বলা

بَابُ الْمَعَاصِي مِنْ أَمْرِ الْجَاهِلِيَّةِ وَلَا يُكَفَّرُ صَاحِبُهَا بِارْتِكَابِهَا إِلَّا بِالشِّرْكِ

لِقَوْلِ النَّبِيِّ ﷺ : إِنَّكَ امْرُؤٌ فِيكَ جَاهِلِيَّةٌ وَقَوْلِ اللَّهِ تَعَالَىٰ ﴿إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَنْ يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَنْ يَشَاءُ﴾

কেননা নাবী ﷺ [আবূ যার (রাযি.)-কে লক্ষ্য করে] বলেছেন : তুমি এমন লোক, তোমার মাঝে জাহিলী যুগের অভ্যাস রয়েছে। আর আল্লাহর বাণী : “আল্লাহ তাঁর সাথে অংশীদার স্থাপন করার গুনাহ ক্ষমা করেন না। এছাড়া অন্যান্য গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করেন।” (সূরাহ আন-নিসা ৪/৪৮)

এখানে তরজমানুল বাব দ্বারা উদ্দেশ্য হচ্ছে : (ক) মুরজিয়াদের আক্বীদা খণ্ডন। তাদের আক্বীদা হল, পাপ কাজ ঈমানের কোন ক্ষতি করে না। তাই ইমাম বুখারী বুঝিয়েছেন, পাপ কাজ বর্বর যুগের আচরণ। যা ঈমানের জন্য ক্ষতিকর। (খ) তরজমানুল বাবের শেষ অংশ দ্বারা খারিজী ও মু‘তাযিলা সম্প্রদায়ের আক্বীদা খণ্ডন করা হয়েছে। তাদের আক্বীদা হল, কবীরা গুনাহের কারণে মু’মিন ব্যক্তি ঈমান থেকে বের হয়ে যায় এবং সে কাফির হয়ে যায়। ইমাম বুখারী (রহ.) বুঝাচ্ছেন যে, গুনাহের কারণে মু’মিন ব্যক্তিকে কাফির বলা যাবে না। অতঃপর এ দাবীর পক্ষে তিনি দুটি আয়াত পেশ করেন।

১১৫৯
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)
সহিহ হাদিস
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ يَزِيدَ: حَدَّثَنَا سَعِيدٌ هُوَ ابْنُ أَبِي أَيُّوبَ قَالَ: حَدَّثَنِي جَعْفَرُ بْنُ رَبِيعَةَ، عَنْ عِرَاكِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ ﵂ قَالَتْ: «صَلَّى النَّبِيُّ ﷺ الْعِشَاءَ، ثُمَّ صَلَّى ثَمَانَ رَكَعَاتٍ، وَرَكْعَتَيْنِ جَالِسًا، وَرَكْعَتَيْنِ بَيْنَ النِّدَاءَيْنِ، وَلَمْ يَكُنْ يَدَعْهُمَا أَبَدًا».
‘আয়িশাহ্ (রাযি.) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, নাবী ﷺ ‘ইশার সলাত আদায়ের পর আট রাক‘আত সলাত আদায় করেন এবং দুই রাক‘আত বসে আদায় করেন। আর দুই রাক‘আত সলাত আদায় করেন (ফজরের) আযান ও ইক্বামাতের মাঝে। এই দুই রাক‘আত তিনি কখনো ছাড়তেন না।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক : হাদীসের وَلَمْ يَكُنْ يَدَعُهُمَا أَبَدًا -এ বাক্যে।

শিরোনাম দ্বারা উদ্দেশ্য : অর্থাৎ মুকীম ও সফর উভয় অবস্থায়। এর দ্বারা ইমাম বুখারী (রহ.) ফজরের পূর্বের দুই রাক‘আত সুন্নাত সলাতের গুরুত্ব বুঝিয়েছেন।
রেফারেন্স: সহীহুল বুখারী হা/৬১৯-এর তাখরীজ দ্রষ্টব্য। (আ.প্র. ১০৯০, ইফাবা. ১০৯০, তাওহীদ পাব. ১১৫৯)