hadith book logo

সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ২৩১৯

৪০. প্রতিনিধিত্ব

صحيح البخاري

২/১৬ পরিচ্ছেদঃ

লজ্জা ঈমানের অংশ

بَابُ الْحَيَاءُ مِنَ الْإِيمَانِ

২৩১৯
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)
সহিহ হাদিস
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ: حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدِ بْنِ عَبْدِ اللهِ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى ﵁، عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: «الْخَازِنُ الْأَمِينُ، الَّذِي يُنْفِقُ وَرُبَّمَا قَالَ: الَّذِي يُعْطِي مَا أُمِرَ بِهِ كَامِلًا مُوَفَّرًا، طَيِّبٌ نَفْسُهُ، إِلَى الَّذِي أُمِرَ بِهِ أَحَدُ الْمُتَصَدِّقَيْنِ.»
আবূ মূসা (রাযি.) থেকে বর্ণিতঃ
নাবী ﷺ বলেছেন, বিশ্বস্ত কোষাধ্যক্ষ সেই ব্যক্তি, যে ঠিকমত ব্যয় করে। আবার কোন সময় বলেছেন, যাকে দান করতে নির্দেশ দেয়া হলে যথাযথভাবে দান করে এবং যাকে দান করতে বলা হয় সে তাকে তা সন্তুষ্টচিত্তে পরিপূর্ণভাবে দিয়ে দেয়, সেও কোষাধ্যক্ষও দানকারীদ্বয়ের একজন।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে সম্পর্ক সুস্পষ্ট

শিরোনাম দ্বারা উদ্দেশ্য : এটা বুঝানো যে, যিনি আমানত রাখেন তিনিও প্রতিনিধি। কাজেই প্রতিনিধিত্বের বিধানগুলোর প্রতি খেয়াল রাখাটা তার কর্তব্য। কোন স্বার্থ বিরোধী কাজে ক্ষমতা প্রয়োগ করা তার জন্য বৈধ নয়।

জ্ঞাতব্য : খাজাঞ্চি রাষ্ট্রপ্রধান বা জনগণের পক্ষ হতে প্রতিনিধি হন। সুতরাং তার উচিত, আমানতদারীর সাথে বাইতুল মালে হস্তক্ষেপ করা।

অধ্যায়ের ইঙ্গিতপূর্ণ পরিসমাপ্তি : হাদীসের الَّذِي يُنْفِقُ بِهِ এ বাক্যে এভাবে যে, খরচাদি বহন ও ঋণ পরিশোধের পর যেমন আমানতের পরিসমাপ্তি ঘটে, তেমনি এ হাদীস বর্ণনার পর প্রতিনিধিত্ব অধ্যায়ের পরিসমাপ্তি হলো।
রেফারেন্স: সহীহুল বুখারী হা/১৪৩৮-এর তাখরীজ দ্রষ্টব্য। (আ.প্র. ২১৫১, ইফাবা. ২১৬৮)