hadith book logo

সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ২৩১৭

৪০. প্রতিনিধিত্ব

صحيح البخاري

২/১৪ পরিচ্ছেদঃ

কুফরীতে প্রত্যাবর্তন আগুনে নিক্ষিপ্ত হওয়ার মত অপছন্দ করা ঈমানের অংশ

بَابُ مَنْ كَرِهَ أَنْ يَعُودَ فِي الْكُفْرِ كَمَا يَكْرَهُ أَنْ يُلْقَىٰ فِي النَّارِ مِنَ الْإِيمَانِ

২৩১৭
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)
সহিহ হাদিস
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللهِ قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنْ عَبْدِ اللهِ بْنِ أَبِي بَكْرِ بْنِ حَزْمٍ، عَنْ عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ أَنَّهَا أَخْبَرَتْهُ: قَالَتْ عَائِشَةُ ﵂: «أَنَا فَتَلْتُ قَلَائِدَ هَدْيِ رَسُولِ اللهِ ﷺ بِيَدَيَّ، ثُمَّ قَلَّدَهَا رَسُولُ اللهِ ﷺ بِيَدَيْهِ، ثُمَّ بَعَثَ بِهَا مَعَ أَبِي، فَلَمْ يَحْرُمْ عَلَى رَسُولِ اللهِ ﷺ شَيْءٌ أَحَلَّهُ اللهُ لَهُ حَتَّى نُحِرَ الْهَدْيُ.»
‘আমরাহ বিনতু ‘আবদুর রহমান (রাযি.) থেকে বর্ণিতঃ
‘আয়িশাহ (রাযি.) বলেন, একদা আমি নিজ হাতে রাসূলুল্লাহ ﷺ-এর কুরবানীর পশুর জন্য হার পাকালাম। তারপর রাসূলুল্লাহ ﷺ নিজ হাতে তাকে হার পরিয়ে আমার পিতা [আবূ বকর (রাযি.)]-এর সাথে পাঠিয়ে দিয়েন। কিন্তু পশু কুরবানী করা পর্যন্ত রাসূলুল্লাহ ﷺ-এর উপর এমন কোন কিছু হারাম হয়নি, যা আল্লাহ তাঁর জন্য হালাল করেছেন।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক : হাদীসের ثُمَّ قَلَّدَهَا رَسُولُ اللهِ ﷺ -এ বাক্যে শিরোনামের প্রথমাংশ এবং ثُمَّ بَعَثَ بِهَا مَعَ أَبِي -এ বাক্যে শিরোনামের দ্বিতীয় অংশ প্রমাণিত।

শিরোনাম দ্বারা উদ্দেশ্য : এর বৈধতা বুঝানো। অর্থাৎ আর্থিক ইবাদতে (যাকাত, দান-খয়রাত ইত্যাদি) প্রতিনিধিত্ব বৈধ।
রেফারেন্স: সহীহুল বুখারী হা/১৬৯৬-এর তাখরীজ দ্রষ্টব্য। (আ.প্র. ২১৪৯, ইফাবা. ২১৬৬)