এরপর থেকে ধারাবাহিকভাবে ওয়াহী অবতীর্ণ হতে লাগল।
‘আবদুল্লাহ ইবনু ইউসুফ (রহ.) ও আবূ সালিহ্ (রহ.) অনুরূপ বর্ণনা করেছেন। হিলাল ইবনু রাদ্দাদ (রহ.) যুহরী (রহ.) সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন। আর ইউনুস ও মা‘মার فواده -এর স্থলে بَوَادِرَهُ শব্দ উল্লেখ করেছেন।
হাদীস থেকে শিক্ষা
১। ফিরিশতাদের অস্তিত্ব থাকার প্রমাণ। যা বেদীন ও দার্শনিকদের ভ্রান্ত ধারণাকে খণ্ডন করে। তাদের ধারণা, ফিরিশতা বলতে কিছু নেই।
২। আল্লাহ তা‘আলার কুদরতের বহিঃপ্রকাশ। তিনি ফিরিশতাদের জন্য বাতাসকে এমনভাবে স্থাপন করেছেন যে, তারা তাতে যেভাবে ইচ্ছা বিচরণ করতে পারে। যেমন, বনী আদমের জন্য যমীনকে বিস্তৃত করেছেন, মানুষ তাতে বিচরণ করে থাকে। আল্লাহ তাঁর কুদরতের দ্বারা এসব নিয়ন্ত্রণে রেখেছেন।
৩। বুঝানোর জন্য উদাহরণ দেয়া জায়িয।