hadith book logo

সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ৪৫৪

৮. সলাত

صحيح البخاري

৪/৬৯ পরিচ্ছেদঃ

উট, চতুষ্পদ জন্তু ও বকরীর পেশাব এবং বকরীর খোঁয়াড় সম্পর্কে

بَابُ أَبْوَالِ الْإِبِلِ وَالدَّوَابِّ وَالْغَنَمِ وَمَرَابِضِهَا

وَصَلَّىٰ أَبُو مُوسَىٰ فِي دَارِ الْبَرِيدِ وَالسِّرْقِينِ وَالْبَرِّيَّةُ إِلَىٰ جَنْبِهِ فَقَالَ هَا هُنَا وَثَمَّ سَوَاءٌ

আবূ মূসা (রাযি.) দারুল বারীদে (কূফার একটি স্থান) সলাত আদায় করেন। আর তার এক দিকে গোবর এবং অন্যদিকে খালি ময়দান ছিল। তিনি বললেন, এ স্থান এবং ঐ স্থান একই পর্যায়ের।

৪৫৪
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)
সহিহ হাদিস
حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللهِ قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ قَالَ: أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ: أَنَّ عَائِشَةَ قَالَتْ: «لَقَدْ رَأَيْتُ رَسُولَ اللهِ ﷺ يَوْمًا عَلَى بَابِ حُجْرَتِي، وَالْحَبَشَةُ يَلْعَبُونَ فِي الْمَسْجِدِ، وَرَسُولُ اللهِ ﷺ يَسْتُرُنِي بِرِدَائِهِ، أَنْظُرُ إِلَى لَعِبِهِمْ.»
‘আয়িশাহ (রাযি.) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ ﷺ-কে একদিন আমার ঘরের দরজায় দেখলাম। তখন হাবশীরা মাসজিদে (বর্শা দিয়ে) খেলছিল। রাসূলুল্লাহ ﷺ তাঁর চাদর দিয়ে আমাকে আড়াল করে রাখছিলেন আর আমি তাদের খেলা দেখছিলাম।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক : হাদীসের وَالْحَبَشَةُ يَلْعَبُونَ فِي الْمَسْجِدِ -এ বাক্যে।
রেফারেন্স: সহীহুল বুখারী হা/৪৫৫, ৯৫০, ৯৮৮, ২৯০৬, ৩৫২৯, ৩৯৩১, ৫১৯০, ৫২৩৬, সহীহ মুসলিম ৩/২২, আহমাদ ৬/৫৬, হুমাইদী হা/২৫৪, নাসায়ী ৩/১৯৫। (আ.প্র. ৪৩৫, ইফাবা. ৪৪১, তাওহীদ পাব. ৪৫৪)