যুহরী (রহ.) বলেন : পানিতে নাপাকী পড়লে কোন ক্ষতি নেই, যতক্ষণ তার স্বাদ, গন্ধ অথবা রং পরিবর্তন না হয়। হাম্মাদ (রহ.) বলেন : মৃত (পাখির) পালক (পানিতে পড়লে) কোন ক্ষতি নেই। যুহরী (রহ.) মৃত জন্তু, যথা- হাতী প্রভৃতির হাড় সম্পর্কে বলেন : আমি পূর্ববর্তী আলিমগণের মাঝে কিছু আলিমকে পেয়েছি, তাঁরা মৃত জন্তুর হাড় চিরুণী হিসেবে ব্যবহার করতেন এবং তাতে তেল রেখে ব্যবহার করতেন, তাঁরা একে দোষ মনে করতেন না। ইবনু সীরীন (রহ.) ও ইবরাহীম (রহ.) বলেন : হাতীর দাঁতের ব্যবসায়ে কোন দোষ নেই।
তিনি বলেন, বারীরাহ (রাযি.) তাঁর কাছে এসে কিস্তিতে দাসত্ব থেকে মুক্তিপণের দেনা পরিশোধের জন্য সাহায্য চাইলে তিনি বললেন : তুমি চাইলে আমি তোমার মূল্য তোমার মালিককে দিতে পারি এ শর্তে যে, উত্তরাধিকার স্বত্ব আমার থাকবে। তার মালিক ‘আয়িশাহ (রাযি.)-কে বললো : আপনি চাইলে অবশিষ্ট পাওনা অর্থ বারীরাহকে দিতে পারেন। বর্ণনাকারী সুফইয়ান (রহ.) কখনো কখনো বলেছেন : আপনি চাইলে তাকে আযাদ করতে পারেন, তবে উত্তরাধিকার স্বত্ব আমাদের থাকবে।
অতঃপর রাসূলুল্লাহ ﷺ এলে আমি বিষয়টি তাকে জানালাম। তিনি বললেন : তুমি তাকে কিনে আযাদ করে দাও। কারণ উত্তরাধিকার স্বত্ব তারই, যে আযাদ করে। এরপর রাসূলুল্লাহ ﷺ মিম্বারে দাঁড়ালেন। সুফইয়ান (রহ.) কখনো কখনো বলেছেন : অতঃপর রাসূলুল্লাহ ﷺ মিম্বারে উঠে বললেন : লোকদের কী হলো? তারা এমন সব শর্ত করে যা আল্লাহর কিতাবে নেই। কেউ যদি এমন শর্তারোপ করে যা আল্লাহর কিতাবে নেই, তার সে শর্ত মূল্যহীন। এমনকি এরূপ শর্ত একশোবার করলেও।
মালিক (রহ.) ইয়াহইয়া হতে ‘আমরা (রহ.) সূত্রে বারীরাহ (রাযি.)-এর ঘটনা বর্ণনা করেছেন, তবে মিম্বারে উঠার কথা উল্লেখ করেননি। ‘আলী ইবনু ‘আবদুল্লাহ ‘আমরাহ (রহ.) হতে অনুরূপ বর্ণনা করেছেন। জা‘ফর ইবনু ‘আওন (রহ.) ইয়াহইয়া (রহ.)-এর মাধ্যমে ‘আমরাহ (রহ.) সূত্রে বর্ণনা করেন, তিনি বলেছেন : আমি ‘আয়িশাহ (রাযি.) থেকে শুনেছি।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক : হাদীসের ... مَا بَالُ أَقْوَامٍ يَشْتَرِطُونَ -এ বাক্যে।
মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।