hadith book logo

সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ৪৫৫

৮. সলাত

صحيح البخاري

৪/৬৯ পরিচ্ছেদঃ

উট, চতুষ্পদ জন্তু ও বকরীর পেশাব এবং বকরীর খোঁয়াড় সম্পর্কে

بَابُ أَبْوَالِ الْإِبِلِ وَالدَّوَابِّ وَالْغَنَمِ وَمَرَابِضِهَا

وَصَلَّىٰ أَبُو مُوسَىٰ فِي دَارِ الْبَرِيدِ وَالسِّرْقِينِ وَالْبَرِّيَّةُ إِلَىٰ جَنْبِهِ فَقَالَ هَا هُنَا وَثَمَّ سَوَاءٌ

আবূ মূসা (রাযি.) দারুল বারীদে (কূফার একটি স্থান) সলাত আদায় করেন। আর তার এক দিকে গোবর এবং অন্যদিকে খালি ময়দান ছিল। তিনি বললেন, এ স্থান এবং ঐ স্থান একই পর্যায়ের।

৪৫৫
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)
সহিহ হাদিস
زَادَ إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ : حَدَّثَنَا ابْنُ وَهْبٍ : أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ قَالَتْ: «رَأَيْتُ النَّبِيَّ ﷺ وَالْحَبَشَةُ يَلْعَبُونَ بِحِرَابِهِمْ».
‘উরওয়াহ (রহ.) ‘আয়িশাহ (রাযি.) থেকে বর্ণিতঃ
তিনি বলেছেন : আমি নাবী ﷺ-কে দেখলাম, তখন হাবশীরা তাদের বর্শা বল্লম নিয়ে খেলা করছিল।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক : হাদীসের وَالْحَبَشَةُ يَلْعَبُونَ بِحِرَابِهِمْ -এ বাক্যে।

হাদীস থেকে শিক্ষা

১। মাসজিদে শারী‘আত অনুমোদিত ও দ্বীনের জন্য কল্যাণকর এমন কার্যাবলী করা জায়িয।

২। মাসজিদে অস্ত্র নিয়ে প্রবেশ বৈধ।

৩। পরিবারের প্রতি নাবী (সা.)-এর সহমর্মীতা ও কোমল আচরণের দৃষ্টান্ত।

৪। বৈধ খেলা দেখা জায়িয।
রেফারেন্স: সহীহুল বুখারী হা/৪৫৪; সহীহ মুসলিম ৮/৪, হা/৮৯২, আহমাদ হা/২৬৩৮৮, ২৪৫৯৫। (আ.প্র. ৪৩৫ শেষাংশ, ইফাবা. ৪৪১ শেষাংশ, তাওহীদ পাব. ৪৫৫)