শিরোনাম দ্বারা উদ্দেশ্য : শিরোনামে প্রকাশিত। ব্যাখ্যা : ১. যদি আক্বীকার ইচ্ছে না করে তাহলে জন্মের দিন তার নাম রাখা ও তাহনীক করা উচিত। আর যদি আক্বীক্বাহ করার ইচ্ছা রাখে তাহলে সপ্তম দিনে নাম রাখবে। ২. শিরোনাম দ্বারা ইঙ্গিত পাওয়া যায় যে, আক্বীক্বাহ করা ওয়াজিব নয় (বরং সুন্নাত)।
* ইবনু বায (রহ.) বলেন : (ক) শিশু জন্মের প্রথম দিনে নাম রাখা শরীয়তসম্মত। তাহনীক ও নাম রাখা প্রথম ও সপ্তম দিনে সম্পন্ন করা সুন্নাত। রাসূলুল্লাহ ﷺ জন্মের দিন তার ছেলের নাম রেখেছিলেন ইবরাহীম। (খ) খাবার খায় না এমন ছেলে শিশুর পেশাবে পানি ছিটিয়ে দেয়াই যথেষ্ট। (গ) তাহনীক করানো মুস্তাহাব। কেননা, এতে করে শিশুর আলজিভ খেজুর দ্বারা উন্মুক্ত করা হয়। শিশুর পিতা বা মাতা তাহনীক করবে।